Sat05252013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

  • পিডিএফ

বুধবার, ০৯ মে ২০১২

কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ১৮দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় পটুয়াখালী কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত৷ মিছিলটি জেলা বারের সামনে হতে শুরুকরে কোর্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি কোর্ট ভবনের পশ্চিম গেটে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আঃ মালেক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ কামরুল ইসলাম, সাবেক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, এ্যাডভোকেট সালাহ্ উদ্দিন প্রমুখ৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের নেতা এ্যাডভোকেট এ.টি.এম মোজাম্মেল হোসেন তপন, এ্যাডভোকেট আফজাল হোসেন তালুকদার স্বপন, এ্যাডভোকেট ফরিদ হোসেন, এ্যাডভোকেট মাকসুদ সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ৷ বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা তুলে নেয়া সহ কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।