কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী হরতাল কর্মসূচীর দ্বিতীয় দিন গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের সবুজবাগ এলাকায় হরতালের পক্ষে পিকেটিং করার উদ্দেশ্যে যাবার পথে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি কাজী হারুন-অর-রশিদ মনু কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় হরতালের নামে নাশকতামূলক কর্মকান্ডের আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আটক নেতার পরিবারের পক্ষথেকে বলা হয়েছে বিনাকারনে রাজনৈতিকভাবে হয়রানির জন্যই শ্রমিকদলের নেতা কাজী হারুন-অর-রশিদ মনুকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের সভাপতি হারুন-অর-রশিদ মনুকে গ্রেফতার করেছে পুলিশ
বুধবার, ২৫ এপ্রিল ২০১২


