Tue05212013

Last update08:29:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পুলিশী বাঁধা উপেক্ষা করে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

  • পিডিএফ

বুধবার, ১১ এপ্রিল ২০১২

আতিকুল আলম সোহেল: জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ৷ বাঁধা উপেক্ষা করেও মিছিল-সমাবেশ করেছে নেতা-কমর্ীরা৷ তেল, গ্যাস, বিদু্যত্‍সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কমর্ীরা৷শেরেবাংলা রোডস্থ বটতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাজী পাড়া হয়ে পিটিআই রোডে পৌছলে পুলিশ বাঁধা দেয়৷ এ সময় সিনিয়র নেতাদের সাথে পুলিশের ধস্তা-ধস্তি ও বাক-বিতন্ডা হয়৷ মিছিলকারীরা সেখান থেকে মিছিল নিয়ে পুনরায় বটতলা মোড়ে আসে৷ মিছিলে বিএনপি, আইনজীবী ফোরাম, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কমর্ী অংশ নেয়৷মিছিল শেষে জেলা শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ মনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি পৌর কাউন্সিলর এস.এম. তৌহিদ, আঃ লতিফ সিদ্দিকী, জেসমিন জাফর, ইউছুফ মুরাদ, মোঃ জাকির হোসেন, আবু মোল্লা, মনিরুল ইসলাম লিটন ও মশিউর রহমান মিলন৷ সভা পরিচালনা করেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান৷ এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মশিউর রহমান খান, এড. মজিবুর রহমান টোটন, এড. গোলাম আহাদ দুলু, এড. মজিবুর রহমান দুলাল, এড. সৈয়দ কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।