বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে গতকাল বিকালে চেম্বার মিলনায়তনে চেম্বার কার্যনির্বাহী সদস্য, তরুণ ব্যবসায়ী ও দৈনিক পটুয়াখালী বার্তার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মো. তারিকুল ইসলাম স¤্রাট’র অকাল মৃত্যুতে দোয়া মোনাজাত ও শোক সভার আয়োজন করা হয়।চেম্বারের সভাপতি মোঃ শফিকুর রহমান চাঁন’ মিয়ার সভাপতিত্বে প্রয়াত স¤্রাট’র উপর স্মৃতি চারণ করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল হোসেন আবু মিয়া, শহর আওয়ামী লীগের
সভাপতি শাহজালাল খান, সহ-সভাপতি ও দৈনিক পটুয়াখালী বার্তার প্রকাশক এ্যাড. আলহাজ্ব তারিকুল ইসলাম মনি, চেম্বার সদস্য ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহম্মেদ, চেম্বারের সদস্য জি.এম জাফর কিরণ, মেহেদী হাসান নান্নু প্রমুখ। পরে চেম্বারের পক্ষ থেকে স¤্রাট’র ৪ মাস বয়সের কন্যার জন্য ৫০ হাজার টাকা ডি.পি.এস প্রদান করা হয়। দোয়া মোনাজাত ও শোক সভায় পটুয়াখালী চেম্বারে সাবেক সভাপতি আলহাজ্ব আঃ হক মিয়া ও চেম্বারের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লঞ্চঘাট মদিনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমান।


