Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  • পিডিএফ

শুক্রবার, ১০ আগস্ট ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, রচনা, কুইজ ও সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনাসভা, চন্ডী পাঠ, বিষ্ণু পূজা ও প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে পটুয়াখালীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত।জেলা প্রশাসনের তত্বাবধানে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার সকাল ৯টায় স্থানীয় সেন্ট্রার পাড়াস্থ হিন্দু সমাজ গৃহে অতিরিক্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান মোশারফ হোসেন, সিভিল সার্জন ডাঃ গৌরমনি সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর। সভায় সা্বগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন ব্যানার্জী। সভায় আরো বক্তব্য রাখেন জেলা হিন্দু সমাজের সভাপতি এ্যাডভোকেট চন্দন সমাদ্দার, সাধারন সম্পাদক সন্তোষ দাস, ভারপ্রাপ্ত মেয়র বাসুদেব কুন্ডু, কাউন্সিলর মো. মিজানুর রহমান হান্নান, মতুয়া সমপ্রদায়ের অনুপ পান্ডে, এ্যাডভোকেট তারক চন্দ্র সমাদ্দার প্রমুখ। সভা শেষে হিন্দু সমাজ গৃহ থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় ওই হিন্দু সমাজ গৃহে শেষ হয়। শোভাযাত্রায় শত শত হিন্দু ধর্মাবলম্বী শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী ও নারী- পুরুষ অংশগ্রহন করে। পৃথিবীতে পরমাত্না ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি। হিন্দু ধর্মবালম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমনে শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন।

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।