Fri05242013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

ডিরেক্ট সেলিংনীতিমালা প্রণয়নের দাবীতে পটুয়াখালীতে ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের স্মারকলিপি প্রদান

  • পিডিএফ

মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর ৩০হাজার গ্রাহক সহ দেশের এক কোটি মানুষের ভবিষ্যতের স্থায়ী আত্মকর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে যুগোপযোগী ডিরেক্ট সেলিং নীতিমালা প্রণয়নের দাবীতে পটুয়াখালী জেলা ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারক লিপি দিয়েছে৷গতকাল সোমবার সকাল ১০টায় সরকারী কলেজ রোডস্থ ডেসটিনি-২০০০ লিঃ কার্যালয়ের সামনে থেকে ডেসটিনির শতাধিক গ্রাহক সদস্য নিরব মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুর্বপাশের গেটে পৌছলে পুলিশের বাঁধায় সেখানে অবস্থান নেয় সদস্যরা৷ পরে ডেসটিনি-২০০০ লিঃ পটুয়াখালীর ট্রিপল ডায়মন্ড সিরাজাম মুনির, ট্রিপল পি এস ডি এসএম শাহীন, গোল্ড ডিস্টিবিউটর মোঃ নুর আলম গাজী, আবু বকর সিদ্দিক, মুস্তাফিজুর রহমান সুমন, কামিং পি এস ডি মোঃ হিরন হাওলাদার, মোঃ হাবিবুর রহমান, সুনিল দাস, ইমরান খান, সিলভার ডিস্টিবিউটর মুস্তাফিজুর রহমান, মোঃ আবুল বাসারসহ ১০/১২জনের একটি দল প্রথমে জেলা প্রশাসকের কাছে পরবর্তীতে পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন ডেসটিনির কর্মকর্তাবৃন্দ৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।