সোমবার, ১৬ এপ্রিল ২০১২
আতিকুল আলম,সোহেল,পটুয়াখালীঃ ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প বিকাশ সহ সকল উন্নয়ন কর্মকান্ডে নারীদের অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায় মহিলা বিষয়ক অধিদপ্তর কতর্ক পরিচালিত মহিলা প্রশিক্ষন কেন্দ্র সমূহের উন্নয়ন এবং কেন্দ্রের উত্পাদিত মালামাল বিক্রয় করার জন্য মৌসুমী মেলা ও বিক্রয় প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন ব্যাপক আয়োজনের মধ্যে গতকাল সোমবার সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷ প্রধান অতিথি হিসাবে মৌসুমী মেলা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ হাসিবুল আলম৷জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ জাকির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বিকন'র পরিচালক কাজী কানিজ সুলতানা হেলেন, অনন্যা'র সভানেত্রী অধ্যাপক শিরিন নাহার, অনির্বানের পরিচালক সামসুনাহার, আদর্শ মহিলা সংস্থার পরিচালক আফরোজা আকবর, দোয়েল'র পরিচালক জাকিয়া সুলতানা বেবী, শুকতারার মাহফুজা ইসলাম, মহিলা আওয়ামীলীগের নেত্রী নুরুনাহার লুচি, বাঁশবাড়িয়া'র পরিচালক পারুল হেনাসহ বিভিন্ন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালকবৃন্দসহ সদস্যরা৷ মৌসুমী মেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর অধীন বিভিন্ন মহিলা সংগঠনের উত্পাদিত মালামালের ৭টি স্টল স্থাপন করা হয়৷


