Wed06192013

Last update05:20:48 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে টর্ণেডোতে দু'টি ঘর বিধ্বস্থ

  • পিডিএফ

শুক্রবার, ১৩ এপ্রিল ২০১২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের চর লাউকাঠী গ্রামে টর্ণেডোর আঘাতে উড়ে গেছে দুটি ঘর৷ লন্ড-ভন্ড হয়ে গাছ-পালা৷ সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে৷একই সময়ে একই ইউনিয়নের শ্রীরামপুর বাজারের কাছে বজ্রপাতে মারাগেছে ৩টি গরু৷লাউকাঠী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খোকন জানান, সকাল পৌনে ৮ টায় চর লাউকাঠী গ্রামের ডক ইয়ার্ড সংলগ্ন হাওলাদার বাড়িতে আকস্মিক টর্ণেডো আঘাত হানে৷ এতে মৃত লালু সিকদারের ছেলে ইব্রাহীম সিকদারের ও আজাহার হাওলাদারের ছেলে আনেস হাওলাদারের বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্থ হয়৷ এসময় বাড়ির বড় বড় গাছপালা উপড়ে পরলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ তিনি আরো জানান, একই সময়ে শ্রীরামপুর গ্রামের গনি প্যাদার গোয়াল ঘরে বজ্রপাত হলে ১টি গরু তাত্‍ক্ষনিক ভাবে এবং দুটি গরু পরে মারা যায়৷ এ সময়ে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।