Thu05232013

Last update08:25:34 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে বিশ্ব পানি দিবসে মানববন্ধন

  • পিডিএফ

শুক্রবার, ২৩ মার্চ ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ "জলাধার রক্ষা ও সুপেয় পানিতে সকলের সমঅধিকার" এবং "জীবন ও জীবিকার জন্যে পানি; সকল পানি সম্পদ রক্ষায় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা" এ শ্লোগানের ব্যানার নিয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক৷গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পৌরসভা কার্যালয়ের সামনে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কালে বক্তব্য রাখেন সনাক জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি জাহানারা হারুন ও আবদুর রব আকন, সনাকের সদস্য শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, এ্যাডভোকেট জিনাত জেবিন, পৌর কাউন্সিলর সিমা সরকার শোভা, দিপালী রানী রায়, শিপ্রা দেউরী প্রমুখ৷মানববন্ধনে সরকারের দায়িত্বশীল বিভাগ সমূহকে পরিকল্পিত, স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন অপরিকল্পিত ভাবে ড্রেজিং এর কারনে নাব্যতা হারাতে যাচ্ছে পটুয়াখালী'র লোহালিয়া নদী, পশুর নদীর তীরে কয়লা ভিত্তিক বিদু্যকেন্দ্র নির্মনের পরিকল্পনা সুন্দরবনের জীব বৈচিত্রে ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলবে, পটুয়াখালী সহ সারা দেশে সরকারি নদী, খাল, দীঘি ও পুকুর অবৈধ দখলের ফলে কমে যাচ্ছে জলাধার এবং ড্রেনেজ ব্যবস্থায় তৈরী হচ্ছে ব্যাপক সমস্যা, ডাস্টবিনে পরিণত হচ্ছে নদী গুলো৷ এছাড়া ভারত কতর্ৃক আন্তর্জাতিক নদী সমূহে বাঁধ নির্মানের ফলে উত্তর অঞ্চলে শুকনো মৌসুমে সেচের জন্য ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হতে হচ্ছে ফলে দিনদিন গভীরে চলে যাচ্ছে পানির স্তর ৷ এছাড়া ড্রেজিং না করা, অপরিকল্পিত ভাবে বাঁধ, কালভার্ট ও ব্রীজ নিমর্ানের ফলে মরে যাচ্ছে নদী৷ এমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশ একদিন মরুভূমিতে পরিণত হবে৷ এসব সমস্যা সমাধানে সরকার এবং বিশ্বনেতৃবৃন্দের কাছে জোর দাবী জানায় বক্তারা৷ মানববন্ধনে সনাক সদস্যবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত অংশগ্রহন করেন৷ #

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।