Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে জেলা পর্যায় স্বাস্থ্য খাত' বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

  • পিডিএফ

শুক্রবার, ২৩ মার্চ ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ জেলা পর্যায় স্বাস্থ্য খাতে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়া শক্তিশালীকরন:সরকার ও নাগরিক সমাজের যৌথ অংশগ্রহনে সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ১ম আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে৷ ইউএসএআইডি'র অর্থায়নে প্রগতির সহযোগিতায় আভাস, এসডিএ, শুকতারা,আরডিএস, বাঁশবাড়িয়া, কৃষ্ণচূড়া, জাগরনী ও নাগরিক ফোরামের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম ফকির৷ নাগরিক ফোরামের সভাপতি এমএ রব মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জিতেন্দ্র চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু বক্কর সিদ্দিক, পটুয়াখালী ২৫০শয্যা হাসপাতালের সুপার ডাঃ সামসুল আলম, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন মুকুল, বিএমএ'র সভাপতি ডাঃ মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আমেনা বেগম, আভাস'র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল৷ আলোচনাসভার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন এসডিএ'র নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন৷ মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন জেলা হিসাব-রক্ষন কর্মকর্তা কাজী মিজানুর রহমান, সাংবাদিক নির্মল কুমার রক্ষিত, সাংবাদিক জালাল আহমেদ, মির্জাগঞ্জ উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক মুন্সি, গলাচিপা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ, ডাঃ আবিদা সুলতানা প্রমুখ৷ সভায় বক্তারা বলেন জনসংখ্যা বৃদ্ধির তুলনায় স্বাস্থ্য খাতে ব্যাপক অর্জন হয়েছে৷ স্বাস্থ্য সেবা নিশ্চিত সাংবিধানিক অধিকার এ অধিকার বাস্তবায়নে সরকারের পাশাপাশি বে-সরকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে৷ স্বাস্থ্য সেবা অধিকার সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে এবং জনগনের অংশগ্রহন'র সুযোগ সৃষ্টি করতে হবে৷ অনুষ্ঠানে মডারেটর ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমেদ৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।