Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস- উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন

  • পিডিএফ

বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১২ উদযাপন উপলক্ষে রাত ১২টা ১মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে পষ্পস্তবক অর্পন সহ পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল ২০ ফেব্র“য়ারী বিকাল ৩টায় শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ২১ ফেব্র“য়ারী সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী আধাসরকারী, স্বায়ত্ত্বশাসিত বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা। একইদিন সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনার জন্য মসজিদ, মন্দির,গীর্জা ও অন্যান্য উপসনালয়ে প্রার্থনা, বিকাল সাড়ে ৬টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা, সন্ধ্যা ৭টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২১-২৪ফেব্র“য়ারী পর্যন্ত ৪দিন ব্যাপী বই মেলার াায়োজন করা হয়েছে। এছাড়াও দিবসটির তাৎপর্য ভিত্তিক ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং পোস্টার বিতরন, বই মেলায় প্রতিদিন বিকেলে মেলার মঞ্চে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।