Sat05182013

Last update02:12:33 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে শহীদ মেজর মোসাদ্দেক স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট

  • পিডিএফ

শনিবার, ২৩ এপ্রিল ২০১১

ঢাকার পিলখানায় নিহত পটুয়াখালীর কৃতি সন্তান শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত খেলায় ড্রিমস ক্লাব জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় পটুয়াখালী সু্যটিং মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ী দল ড্রিমস ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভার খেলে ৪ উইকেটে ১০০ রান করে। জবাবে স্বপ্ন সংঘ ক্লাব সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করে। বিজয়ী দলের শিবু ম্যান অব দ্যা ম্যাচ এবং একই দলের আসাদুজ্জামান আসিফ ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন পৌরসভার কাউন্সিলর এড. আকতারুজ্জামান নোবেল। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গাজী ফজলুর রহমান। উক্ত শহীদ মেজার কাজী মোসাদ্দেক স্মৃতি টুর্ণামেন্টে ১২ টি ক্লাব অংশগ্রহন করে।

আতিকুল আলম
পটুয়াখালী ওয়েব

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।