শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীতে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার সর্বত্র পূুজা মন্ডপ সমূহে চলছে রংয়ের শেষ আঁচর ও সাজসজ্জা। মন্ডপগুলোতেসহ আশপাশের সড়কগুলোতে জ্বলছে আলোকিত তোড়ন ও আলোকসজ্জা। আর হিন্দু ধর্মালম্বীদের ছেলে-মেয়েরা ছুটছে মার্কেটগুলোতে নতুন জামা-কাপড় কিনবে বলে।
এদিকে আনন্দঘন শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা জোরদারসহ সার্বক্ষনিক্ষ বিদু্যৎ সরবরাহের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এখন পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চারিদিকে উৎসবের আমেজ। আর পালেরা ব্যস্ত প্রতিমাদের গায়ে রংয়ের শেষ আঁচর দিতে ও সাজসজ্জায়। গতকাল শহরের কয়েকটি মন্ডপ ঘুরে দেখা গেছে রংতুলির আঁচরে সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে। প্রতিমাসহ পুরোদমে চলছে
মঞ্চসজ্জা ও তোড়ন নির্মানের কাজ। পটুয়াখালী পৌর শহরের ৬ টি পূজামন্ডপে তোড়ন নির্মানসহ সড়কগুলোতে আলোকিত করার কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর শারদীয় দূর্গাদেবীর বোধন ও ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে পূজানুষ্ঠানিক ভাবে শুরু হবে এবং ৭ অক্টোবর বিজয়া দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। এদিকে দূর্গোৎসব চলাকালিন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদ একাধিক সভা অনুষ্ঠিত করেছে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক উত্তম কুমার দাস জানান। শুক্রবার সকালে স্থানীয় পাষনময়ী কালি মাতার মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতিমলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ষষ্ঠী পূজা উপলক্ষে ২ অক্টোবর রবিবার বিকাল ৪টায় স্থানীয় পুরান বাজার মদন মোহন জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র জানায় এবছর জেলায় ১৭০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর শহরে ৬টিসহ সদর উপজেলায় ২০টি দুমকিতে ৭টি, মির্জাগঞ্জে ২১টি, বাউফলে ৫৯টি, দশমিনায় ১৬টি, গলাচিপায় ২৭টি, কলাপাড়ায় ১৪টি এবং রাঙ্গাবালী তানায় ৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে নিরাপত্তার জন্য চার শতাধিক পুলিশের পাশাপাশি ১হাজার ২১১জন পিসি,এপিসি ও আনসার নিয়োজিত করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক জানান। এ ছাড়াও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। আরও থাকবে প্রতিটি মন্ডপ পরিচালনা কমিটি কতর্ৃক নিয়োজিত স্বেচ্ছাসেবক দল।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠছে পটুয়াখালী
রবিবার, ০২ অক্টোবর ২০১১


