বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর শিশুদের সৃষ্টিশীল মেধা বিকাশে উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালীর পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপিকা সুনিতি সুধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান হান্নান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম লিটন, শিক্ষাবিদ
অধ্যাপক আঃ রব আকন, একেএমডি আতিকুর রহমান ফিরোজ, জনতা ব্যাংকের এজিএম মোঃ আলম শরিফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সুকুল, স্কুলের ডোনার আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথিকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান স্কুলের প্রধান শিক্ষক খান মোহাম্মদ সরোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের পরিচালক মোঃ আল আমিন ও লিঙ্কন হোসেন মহারাজ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই তাদের সৃষ্টিশীল মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করবে। যুগোপযোগি পাঠ দানের মাধ্যমে তাদেরকে সেভাবে প্রস্তুত করার দায়িত্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের। প্রধান অতিথি স্কুলের ফার্নিচার তৈরীর জন্য ৩০হাজার টাকার অনুদান ঘোষনা করেন এবং প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের জন্য জমির ব্যবস্থা করার প্রতিশ্রতি দেন। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়


