Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

শিক্ষাঙ্গন

আজ পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ১২৫বছর পূর্তি পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত

  • পিডিএফ
শনিবার, ১৯ মে ২০১২

পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আজমাত গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ড.আতহার উদ্দিন বলেছেন, আধুনিক উন্নত দেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদেরকে আধুনিকতায় সৃষ্টিশীল মানুষ হিসাবে তৈরী করতে আমাদেরকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা ও অনুকরনীয় মনোভাব সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে যুগোপযোগী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনকরা আবশ্যক।শনিবার সকাল ১১টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ১২৫বছর পূর্তি পালন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যকালে এ কথাগুলো বলেন। সভায় অন্যান্যের মধ্যে সুন্দর ও অনুকরনীয় বর্ষ পুর্তি পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সাবেক এমপি নার্গিস আরা হক, সাবেক শিক্ষক শমসের আখন্দ, পৌর মেয়র ডাঃ শফিকুল ইসলাম, সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু, এড.ফজলে আলী খান, প্রাক্তন ছাত্র সাবেক কাউন্সিলর মিলন মিয়া, তৌফিকুর রহমান, খন্দকার ফরহাদ জামান বাদল, এ.কে.এম খায়রুল আহসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্র নাথ হালদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান খান, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, মোঃ শাহজাহান শিকদার, মোঃ ওমর আজম, বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলাউদ্দিন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, উপাধ্যক্ষ

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালীতে এসএসসিতে জিপিএ-৫প্রাপ্ত হতদরিদ্র মোঃ ইয়াসিন মেডিকেলে পড়তে চায়

  • পিডিএফ
বুধবার, ০৯ মে ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন 'এ' প্লাস অর্জনকারী হতদরিদ্র স্বামী পরিত্যক্তা মোসাঃ শিরিন শিলা'র ছেলে মোঃ ইয়াসিন তার ইচ্ছা ডাক্তার হয়ে মানুষের সেবা করা৷ দরিদ্র মায়ের সন্তান ইয়াসিন কিভাবে তার সে মহত্‍ ইচ্ছা পূরন করবে...সে চিন্তায় মা শিরনি শিলা ছেলের অসামান্য ফলাফলে হাসি-আনন্দের পরিবর্তে নিরবে চোখের জল ফেলে নিদ্রাহীন দিন কাটাচ্ছেন৷হতদরিদ্র শিরিন শিলা জানান, ১৬ বছর আগে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বদরপুর গ্রামের দলিল উদ্দিন হাওলাদারের সাথে বিয়ে হয়৷ বিয়ের পর দু'টি সন্তানের মা হন তিনি৷ ছেলে ইয়াসিন ও মেয়ে আফরোজা আক্তার তামান্না (দ্বিতীয় শ্রেনীর ছাত্রী)৷ দু'টি সন্তান প্রাপ্তির আনন্দ

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী জেলায় পাসের হার ৮৩.০৯

  • পিডিএফ
বুধবার, ০৯ মে ২০১২

এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ উত্তীর্ণ এবং বরিশাল বোর্ডে ৪র্থ স্থান লাভ করেছে৷ ২০১২ সনের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রভাতী শাখায় ৮৮ জন এবং দিবা শাখায় ৯৪জন মোট ১৮২জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে সবাই পাস করেছে৷ এর মধ্যে ৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে৷ জিপিএ-৫প্রাপ্তদের মধ্যে প্রভাতী শাখায় ৩৬জন এবং দিবা শাখায় ৩৮জন৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল জানান বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার মধ্যেও এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ উত্তীর্ণ হওয়া খুবই আনন্দের৷ পর্যাপ্ত শিক্ষক থাকলে ফলাফল আরও

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালীতে নকলে সহায়তা না করায় পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

  • পিডিএফ
রবিবার, ০৬ মে ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ নকলে সহায়তা না করার অভিযোগে মোঃ রাশেদ ইকবাল রানা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করেছে অন্য এক পরীক্ষার্থী এবং তার বখাটে বন্ধুরা৷ আশংকাজনক অবস্থায় রানাকে শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ব্যপারে আহত রানার বাবা বাদী হয়ে ৩জনকে আসামী করে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম৷ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের টাউন জৈনকাঠিস্থ ইসাহাক মডেল কলেজের সামনে এ ঘটনা ঘটে৷আহত রানা জানায়, ইসাহাক মডেল কলেজে কারিগরি পরীক্ষা চলাকালে তুহিন নামের এক পরীক্ষার্থী জোড়পূর্বক রানার উত্তরপত্র কেড়ে নিতে চেয়েছিল৷ এসময় রানা বাঁধাদিলে তুহিন ক্ষিপ্ত হয়ে উঠে এবং

...বিস্তারিত পড়ুন...

স্টুডেন্টস সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন

  • পিডিএফ
রবিবার, ০৬ মে ২০১২

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী স্টুডেন্টস সোস্যাল ডেভলপমেন্ট অগর্ানাইজেশন আয়োজিত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অণুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় ইটবাড়িয়া চান্দখালী- বানিয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অণুষ্ঠিত হয়৷ পটুয়াখালী স্টুডেন্টস সোস্যাল ডেভলপমেন্ট র্অগানাইজেশনের সভাপতি মোঃ সুলতান আহমেদের সভাপতিতে অণুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলা র্নিবাহী অফিসার মোঃ জাকির হোসেন৷ বিশেষ অতিথি ছিলেন ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল

...বিস্তারিত পড়ুন...

শহর সমাজসেবা অফিসে প্রকল্প সমন্বয় পরিষদ কতর্ৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষন কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরন

  • পিডিএফ
বৃহস্পতিবার, ০৩ মে ২০১২

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী শহর সমাজসেবা অফিসে প্রকল্প সমন্বয় পরিষদ কতর্ৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষন কোর্স সম্পন্নকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত৷ গতকাল বুধবার সকাল ১০টায় শহর সমাজসেবা অফিস প্রাঙ্গনে প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি এ.কে.এমডি.আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্পিউটার প্রশিক্ষন কোর্স সম্পন্নকারী প্রশিক্ষনার্থীদের

...বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কলারশিপ পরীক্ষার ফলাফলে পটুয়াখালী গ্রীন গার্টেন প্রি-ক্যাডেট স্কুল'র ব্যাপক সাফল্য

  • পিডিএফ
বুধবার, ০৪ এপ্রিল ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন স্কলারশিপ পরীক্ষার ফলাফলে পটুয়াখালী গ্রীন গার্টেন প্রি-ক্যাডেট স্কুল ব্যাপক সাফল্য অর্জন করেছে৷ সমপ্রতি ২০১২ এর স্কলারশিপ পরীক্ষায় পটুয়াখালী গ্রীনগার্টেন প্রি-ক্যাডেট স্কুল থেকে দ্বিতীয় শ্রেনীতে ১৩জন শিক্ষার্থী অংশগ্রহন করে৷ এর মধ্যে প্রথম গ্রেডে বৃত্তি পেয়েছে ৭জন এবং স্পেশাল কোটায় ৩জন৷ প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হচ্ছে,

...বিস্তারিত পড়ুন...

আলাউদ্দিন সভাপতি ও কুদ্দুস সম্পাদক-বাসমাশিস পটুয়াখালী জেলা কমিটি গঠিত

  • পিডিএফ
রবিবার, ০১ এপ্রিল ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ সমপ্রতি পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) এর পটুয়াখালী জেলা কমিটি গঠনের লক্ষ্যে সরকারী জুবিলী ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারন শিক্ষকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় কমিটি গঠন এর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অধিকাংশ শিক্ষকদের বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে সরকারী জুবিলী স্কুলের শিক্ষক মোঃ আলাউদ্দিনকে সভাপতি ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুঃ কুদ্দুসুর রহমানকে

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী সরকারী কলেজের দুই ছাত্রকে নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ভাংচুর-কলেজ বন্ধ ঘোষণা-আটক-৭

  • পিডিএফ
বুধবার, ২১ মার্চ ২০১২

আতিকুল আলম সোহেলঃ পটুয়াখালীতে সরকারি কলেজের ইসলামের ইতিহাস'র ১ম বর্ষের পরীক্ষার্থী সোহানুর রহমান সোহান ও সাগর মাহমুদ নামক দুই ছাত্রকে অমানবিক নির্যাতনের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা৷ ঘটনার বিচার ও সন্ত্রাসী জনি ও আরিফ এবং সোহাগকে গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং নির্যাতকারী জনি-আরিফের বাসা ভাংচুর করে৷ প্রায় দুই ঘন্টা ধরে চলে এ পরিস্থিতি৷ খবর পেয়ে পুলিশ সুপার কলেজ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র নেতৃবৃন্দর সঙ্গে বৈঠক করেন৷ পুলিশ সুপার ৭২ ঘন্টার মধ্যে নির্যাতনকারী সন্ত্রাসী জনি, আরিফ ও সোহাগকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়৷এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য কলেজ'র অধ্যক্ষ প্রফেসর প্রানেশ কান্তি সিকদার আগামি তিন দিনের জন্য কলেজ বন্ধ এবং এ সময় সকল পরীক্ষা স্থগিত'র ঘোষণা দেন৷ কলেজ ক্যাম্পাসসহ গোটা কলেজ রোড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷ নির্যাতিত দুই ছাত্রকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ছাত্র নির্যাতনের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করেছে৷ উল্লেখ্য,

...বিস্তারিত পড়ুন...

সন্ত্রাসীদের হাতে পটুয়াখালী সরকারী কলেজের দুই কলেজ ছাত্র আহত-বিক্ষোভ মিছিল ও সমাবেশ-মানববন্ধন আজ

  • পিডিএফ
মঙ্গলবার, ২০ মার্চ ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ বহিরাগত সন্ত্রাসীদের হাতে পটুয়াখালী সরকারী কলেজের দুই ছাত্রকে নির্যাতন করে গুরুতর জখম করার প্রতিবিাদে কলেজের সাধারন ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে৷ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে৷ সমাবেশে বক্তব্য রাখেন সরকারী কলেজের ইংরেজী ৪র্থ বর্ষের ছাত্র আমিনুল ইসলাম হিরন, ব্যবস্থানা ৪র্থ বর্ষের ছাত্র মশিউর রহমান, আতিকুর রহমান পারভেজ, রাসেল প্রমুখ৷ সমাবেশে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে বহিরাগত সন্ত্রাসী আরিফ, জনি ও সোহাগগংদের গ্রেফতার করা না হলে অর্নিদিষ্ট কালের জন্য কলেজ বন্ধ রাখার ঘোষনা

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী বিশ্ববিদ্যালয় বর্ণিল উচ্ছ্বাসে বর্ষপূর্তি উত্‍সব

  • পিডিএফ
বুধবার, ০৭ মার্চ ২০১২

ব্যাপক উত্‍সাহ ও সারা জাগানো উদ্দিপনার মধ্য দিয়ে সামপ্রতি (৬মার্চ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের বিভিন্ন অনুষদের শিক্ষাথর্ীদের ৩য় বর্ষপূতির্ উত্‍সব পালিত হয়েছে৷ এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, গেম শো, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ দুপুর ১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন একাডেমিক ভবনের সামনে কেক কেটে শিক্ষার্থীদের এ বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ এ সময় অন্যান্যের মধ্যে ভাইস_চ্যান্সেলর সচিবালয়ের ডেপুটি-রেজিস্ট্রার ও কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মুন্না, ড. সাজেদুল হক, প্রভাষক মোঃ মাহমুদুল হাসান, আফজাল হোসাইন, মোঃ আতিকুর রহমান কর্মকর্তা ইমাদুল হকসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষাথর্ীরা উপস্থিত ছিলেন৷ পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্যে উক্ত সেশনের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়৷ বর্ষরণ অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল ২য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সন্ধ্যা ৬টায় ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠান মঞ্চে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

...বিস্তারিত পড়ুন...

সরকারী প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন-পটুয়াখালীতে ১৩৬টি শূন্য পদের জন্য অংশ নেয় ১৫হাজার’র অধিক প্রার্থী

  • পিডিএফ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হল পটুয়াখালী জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা । জেলা সদরের ১শ ৩৬টি পদের অনুক’লে ২১টি কেন্দ্রে মোট ১৫ হাজার ১শ ৪৪ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। সদর সহ ৮টি উপজেলার নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পটুয়াখালী জেলা শহর ছিল সরগরম। শহরের আবাসিক হোটেলগুলো পরিপূর্ন। অনেকে এখন আশ্রয় নেন আত্মিয়-স্বজনদের বাসা-বাড়িতে। বাড়তি ৩০ হাজার লোকের পদচারনায় জেলা সদর ছিল কোলাহল পূর্ণ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল কাদের জানান, সকাল ১০টা থেকে ১ঘন্টা ২০ মিনিট লিখিত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। কলেজ, হাই স্কুল, দাখিল মাদরাসা ও সমমানের শিক্ষকরা কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা থেকে ৩ সদস্যের একটি ভিজিল্যান্স টীম, জেলা প্রশাসক গোলাম মোঃ হাসিবুল আলম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আলম ভিজিল্যান্স টীমের হয়ে পরীক্ষাকেন্দ্র সমূহে পরিদর্শন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার মোঃ রুহুল আমিন জানান,

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালীতে এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার সূচী সংশোধন দাবীতে পরীক্ষার্থীদের মানববন্ধন

  • পিডিএফ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আসন্ন এইচএসসি পরীক্ষার সময় সূচী পরিবর্তনের দাবীতে বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষার্থী মোঃ শামিম হোসেন,

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • পিডিএফ
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ  পটুয়াখালীর শিশুদের সৃষ্টিশীল মেধা বিকাশে উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালীর পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপিকা সুনিতি সুধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান হান্নান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম লিটন, শিক্ষাবিদ

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • পিডিএফ
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সরকারী মহিলা কলেজে বার্ষিক অন্তঃকক্ষ ও বহিঃ ক্রীড়া প্রতিেিযাগিতা এবং পুরুস্কার বিতর অনুষ্ঠান গতকাল বৃহষ্পতিবার কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। বিস্কুট দৌড় সহ ১১টি দফায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে আয়োজ কমিটির সভাপতি সহযোগি অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরুস্কার প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজ উদ্দিন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জাফর আহমেদ, সহযোগি অধ্যাপক মুহাম্মদ মেজবাহ উদ্দিন, সহকারী অধ্যাপক মুহাম্মদ মতিয়ুর রহমান, সহকারী অধ্যাপক মোসাঃ হাসিনা আক্তার মোর্শেদা, সহকারী অধ্যাপক মোঃ নাজমুল করিমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সন্ধ্যার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

পটুয়াখালী সরকারী জুবিলী ও লতিফ স্কুলের এসএসসি’৭০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

  • পিডিএফ
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর এসএসসি পরীক্ষার্থী-১৯৭০ ব্যাচের প্রথম মিলনমেলা আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে গতকাল শুক্রবার পটুয়াখালী সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মিলিত হয় ’৭০ ব্যাচের বন্ধুরা ও তাদের পরিবারবর্গ। অডিটরিয়ামে আয়োজন করা হয় পরিচিতি অনুষ্ঠানের। মিলনমেলা কমিটির আহবায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বন্ধুরা তাদের নিজ নিজ পরিচিতি প্রদান করেন। এর আগে ৭০-এর বন্ধুদের মধ্যে যারা পরলোকগত

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী মারিয়াম নেছা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • পিডিএফ
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর ঐতিহ্যবাহী মারিয়াম নেছা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকালে মারিয়াম নেছা একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন ফোরকান মাদবর এর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ মোঃ আবদুর রাজ্জাক, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, আমেরিকা প্রবাসী মোঃ জাকির হোসেন সুজন, মোঃ

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালীতে বিপুল আনন্দঘন পরিবেশে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  • পিডিএফ
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০১২


পটুয়াখালী প্রতিনিধিঃ কোমলমতি শিশুদের মধ্যে গনতান্ত্রিক মনোভাব বিকাশের লক্ষ্যে পটুয়াখালীতে বিপুল আনন্দঘন পরিবেশে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত ।
গতকাল শনিবার পটুয়াখালী পৌরসভা এলাকায় ১০টি বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সরজমিনে দেখা সকাল সাড়ে ৯টায় পৌরসভাস্থ ডোনাভান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিপুল আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন কার্যক্রম।
এবিদ্যালয়ে ৩টি বুথে ভোট গ্রহন ও ভোট প্রদান করেছে শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ২৯০ জন ভোটারের মধ্যে ২১১জন ভোটার তাদের ভোট প্রদান করেছে। নির্ধারিত ৭টি সদস্যপদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। এর মধ্যে নির্বাচিত ৫ম শ্রেনীর ৩জন হচ্ছে মোসাঃ সামসুন্নাহার ভোট পেয়েছে ১৭৪, ইমতিয়াজ গাজী পেয়েছে ১৭০ভোট ও সুমন মৃধা পেয়েছে ১৪৫ভোট। ৪র্থ শ্রেনীতে নির্বাচিত ২জন ইশতিয়াক আহমেদ ভোট পেয়েছে ১৫১ ও জারিনা আনান পেয়েছে ১০৪ভোট। ৩য় শ্রেনীর নির্বাচিত ২জন মোঃ শাহিন সরদার পেয়েছে ১৯২ ভোট ও মোঃ মোহসীন হাওলাদার পেয়েছে ১৪১ভোট। অনির্বাচিত ৫জন প্রাথীর ৫ম শ্রেনীর ইমরান পেয়েছে ১২৯ভোট, ৪র্থ শ্রেনীর রাইয়ান জোবায়েদ সাজিদ পেয়েছে ৬৮ভোট ও একই শ্রেনীর আহম্মদ রাইয়ান পেয়েছে ৯০ভোট, ৩য় শ্রেনীর বনি আমিন পেয়েছে ৬০ভোট ও তৈয়ব হাওলাদার পেয়েছে ৩০ভোট।
উক্ত বিদ্যালয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ৫ম শ্রেনীর ছাত্র মানসুর ফারুকী। ১, ২ ও নং বুথে প্রিসাইডিং এর দায়িত্ব পালন করে ৫ম শ্রেনীর সিরাজুম মনিরা, সৃজনী শ্রেষ্ঠা ও কামরুননাহার। এছাড়া ১, ২ ও ৩নং বুথে পোলিং এর দায়িত্ব পালন করে যথাক্রমে ৫ম শ্রেনীর আফরোজা বেগম ও রাবেয়া আক্তার নিশা, ৪র্থ শ্রেনীর মোঃ ইমরান ও ফারদিন আহমেদ ঈশান এবং ৩য় শ্রেনীর লাবিব ও রবিউল ইসলাম। নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ লুফুন্নেছা। এসময় বিদ্যালয়ের সহকারী

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী সরকারী বালিকা মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু

  • পিডিএফ
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃপটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১০টায় ৬৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ে প্রাঙ্গণে শুরু হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শংঙ্কর কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সার্কেল মো. আনছার উদ্দিন

...বিস্তারিত পড়ুন...

"যোগ্য নেতৃত্ব সৃষ্টিতে আমাদেরকে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ উন্নত করতে হবে "-লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান উদ্বোধনকালে মেয়র ডাঃ শফিকুল ইসলাম

  • পিডিএফ
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ বিপুল আয়োজন ও আনন্দঘন পরিবেশে প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান গতকাল সোমবার লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী মাঠে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় সেমিনারীর প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুকুমার চন্দ্র হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক আবু মিয়া, সেমিনারীর সাবেক প্রধান শিক্ষক আবদুর রব মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান সিকদার, আঃ লতিফ তালুতদার, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, পৌর কাউন্সিলর মোঃ নিজামুল হক, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী শিক্ষিকা কোহিনুর বেগম, সহকারী শিক্ষক মঞ্জুরুল আহসান, মাহমুদা ওসমান গনি,

...বিস্তারিত পড়ুন...

দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পরীক্ষার্থিনীদের বিদায় অনুষ্ঠান

  • পিডিএফ
রবিবার, ২২ জানুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ দুমকি উপজেলাধীন দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২০১২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থিনীদের বিদায়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইজীবী মো. হুমায়ুন কবির। মাদ্রাসার সহ-সভাপতি আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবিএম আ. মতিন। দিনভর আয়োজিত বিভিন্ন ক্রীড়া দফায় মাদ্রাসার শিক্ষাথর্ীরা অংশ নেয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরদিন ২০ জানুয়ারী শুক্রবার

...বিস্তারিত পড়ুন...


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।