বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১২
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর নিবাসী ঠিকাদার প্রতিষ্ঠান এম/এস হোসাইন এন্ড ব্রাদার্স এর ঠিকাদার বিশিষ্ট ব্যবসায়ী এ.টি.এম মোকাম্মেল হোসেন রোকন জাতীয় রাজস্ব বোর্ড বরিশাল কর অঞ্চলের আওতাধীন পটুয়াখালী সার্কেলে-১ এর ২০১০-২০১১ করবর্ষে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন৷ গত শনিবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল কর অঞ্চলের আয়োজিত দীর্ঘ মেয়াদী ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা পত্র ও ক্রেস্ট এবং কার্ড বিতরন অনুষ্ঠানে বরিশাল কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় পটুয়াখালী জেলায় সেরা কর দাতা এ.টি.এম মোকাম্মেল হোসেন রোকনকে ২০১০-২০১১ করবর্ষে সর্বোচ্চ করদাতার সম্মাননা পত্র ও ক্রেস্ট প্রদান করেন৷ উল্লেখ্য এ.টি.এম মোকাম্মেল হোসেন রোকন গত ২০০৯-২০১০ করবর্ষেও সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন৷


