Fri05242013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালীতে ৯কোটি টাকা ব্যয়ে এম.ভি মোয়াজ্জেম-১ ও এম.ভি আয়শা আজমান নির্মিত ২টি জাহাজ উদ্বোধন

  • পিডিএফ

বুধবার, ২৫ এপ্রিল ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ দেশ-বিদেশে নিরাপদে পরিবহন ব্যবসায়ে পটুয়াখালীতে এই প্রথম ব্যক্তি মালিকানায় ৯কোটি টাকা ব্যয়ে এম.ভি মোয়াজ্জেম-১ ও এমভি আয়শা আজমান নির্মিত ২টি জাহাজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় নির্মান স্থান চরজৈনকাঠীস্থ ইয়ার্ডে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সায়িদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলাপুর নেভিগেশন কোং এর সত্বাধিকারী জাহাজ মালিক পটুয়াখালী চেম্বারের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোঃ মহিউদ্দিন ও মোঃ হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ শফিকুর রহমান চান মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল মৃধা, জেলা বারের সদস্য এ্যাডভোকেট গোলাম আহাদ দুলু, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বরন দাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ মৃধা, মুসলিমপাড়া নিবাসী মোঃ আলাউদ্দিন সহ স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য স্থানীয় কারিগর দ্বারা ১৪০০ মেঃ টন পন্য ধারন ক্ষমতা সম্পন্ন এম.ভি মোয়াজ্জেম-১ নির্মান ব্যয় হয়েছে ৫কোটি টাকা অপর ১২০০ মেঃ টন ধারন ক্ষমতা এম.ভি আয়শা আজমান নির্মান ব্যয় হয়েছে ৪কোটি টাকা বলে মালিক আবুল কালাম আজাদ জানান। এ জাহাজ দেশ এবং দেশের বাহিরে মালামাল পরিবহনে( ভাড়া )ব্যবসার কাজে নিয়োজিত থাকবে বলে অপর দুই মালিক মহিউদ্দিন ও হাফিজুর রহমান জানান। এ জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেছেন। পটুয়াখালীতে এই প্রথম দেশ বিদেশে পরিবহন ব্যবসায় দু'টি জাহাজ নির্মান হওয়ায় এলাকার মানুষের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে।


ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।