Mon05202013

Last update07:58:44 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

রূপসী বাংলার মালিক হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল

  • পিডিএফ
মঙ্গলবার, ২৪ জুলাই ২০১২

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) আবার বাংলাদেশে প্রবেশ করল৷ চুক্তি অনুযায়ী ইন্টারকন্টিনেন্টাল ৩০ বছরের জন্য রূপসী বাংলা লিজ নেবে৷
গত ১৯ ফেব্রুয়ারি, রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিএসএল ও আইএইচজি এর মধ্যে লিজ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে৷ বিএসএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও বিএসএলের চেয়ারম্যান আতাহারুল ইসলাম এবং আইএইচজি\'র পক্ষে চুক্তিটির স্বাক্ষর করেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা ক্রিস্টোফার জেমস মলোনি৷ এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ ইন্টারকন্টিনেন্টাল তাদের ব্র্যান্ড অনুযায়ী হোটেলটিতে বড় ধরনের সংস্কার কাজ করবে৷ এতে প্রায় দুই বছর সময় লাগবে৷ এ সময় হোটেলটি পুরোপুরি বন্ধ থাকবে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।