Wed05222013

Last update12:55:35 PM GMT

Bangla Font XP | MAC | IComplex

নীতিমালা

  • পিডিএফ

আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো প্রচারণা পটুয়াখালী ওয়েব ব্লগে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

পটুয়াখালী ওয়েব ব্লগে যারা
নিম্নোক্ত ৭টি  নিয়ম না মেনে পোস্ট করবেন সৌন্দর্য রক্ষার্থে  তাঁদের পোস্ট গুলো প্রথম পাতা থেকে সরিয়ে/মুছে দেয়া হবে

১। এডমিন যদি মনে করে কোন পোস্ট মেশিন-রাইট/অর্থহীন/বক্তব্যহীন , তাহলে সেই পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে।

২। যে কোন কপি পেস্ট/কপি রাইটেড ম্যাটেরিয়াল উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে সেটা ও প্রথম পাতা থেকে সরানো হবে।

৩। পটুয়াখালী ওয়েব ব্লগে এ স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট পটুয়াখালী ওয়েব কর্তৃপক্ষ মুছে দেয়ার বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।

৪। পটুয়াখালী ওয়েব ব্লগে এ এক্সটার্নাল কোড ব্যবহার করে ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা করলে আপনার ইউজার আইডি ডিলিট এবং আপনার আইপি পার্মানেন্টলি ব্যান করে দেয়া হবে।

৫। যে কোন অশ্লীল ও বিভৎস নিক/ছবি/অডিও/ভিডিও/বক্তব্য প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে।

৬। যে কোন ইংরেজী লেখা প্রথম পাতা থেকে সরানো হবে।

৭। যে কোন ধরনের ফ্লাডিং কার্যকর পন্থায় প্রতিরোধ করা হবে।


আমরা নীতিতে বিশ্বাসী, চিন্তাহীন নিয়ন্ত্রণে নয়। আমাদের নীতি—মত প্রকাশের পক্ষে দাঁড়াবার, চিন্তাকে নিয়ন্ত্রণ না করার। নীতি সমতার, মানবতার, মানবাধিকারের। নীতি—একের নীতি অন্যের ওপর চাপিয়ে না দেবার; প্রত্যেককে যার যার মত বাড়তে দেবার। নীতি শান্তিপ্রিয়তার। আমরা শান্তিপ্রিয়; তবে চিরন্তন শ্মশানের শান্তির প্রতিজ্ঞা নিয়ে কেউ আসিনি এখানে। প্রয়োজনে আমরা গর্জে উঠতে জানি, ইতিহাস সাক্ষী। এখানে ততটুকুই নিয়ন্ত্রণ, যতটুকু হলে বাঁধ দেয়া নদী হয়ে ওঠে শক্তির আধার; যতটুকু হলে আগুন কিংবা গতিময়তা হয়ে ওঠে দরকারি হাতিয়ার।

সবাইকে পটুয়াখালী য়েব ব্লগে স্বাগতম।

 

হাসান মাহমুদ পলাশ

এডিটর-ইন-চীফ

পটুয়াখালী ওয়েব



ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।