রবিবার, ২২ এপ্রিল ২০১২
কলাপাড়া প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে সারাদেশে বিএনপি আহব্বান করা সকাল-সন্ধ্যা হরতাল কলাপাড়ায় পালিত হয়নি৷ কলাপাড়া-পটুয়াখালী সড়কসহ অভ্যান্তরীন রুটে সকল ধরনের যান বাহন চলাচল করেছে৷ এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, ব্যবসা প্রতিষ্ঠান যথারিতি খোলা ছিল৷ হরতালের পৰে - বিপৰে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি৷ তবে কলাপাড়া থেকে দুরপাল্ল্লার কোন বাস ছেড়ে যায়নি ৷ হরতালের দিন সমুদ্র সৈকত কুয়াকাটা ছিল পর্যাটক শূন্য ৷