Mon05202013

Last update08:29:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কলাপাড়ায় মত্‍স্য অধিদপ্তর কর্তৃক জাটকা আহরনে বিরত থাকা জেলেদের জাল, চাল ও সেলাই মেশিন বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ৷

সোমবার, ১৯ মার্চ ২০১২

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় মত্‍স অধিদপ্তর কর্তৃক জাটকা আহরনে বিরত থাকা জেলে পরিবারের মধ্যে চাল, জাল ও সেলাই মেশিন বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে৷ সোমবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজীব গ্রামের জেলে আ. জব্বার কলাপাড়া প্রেস ক্লাবে এক লিখিত অভিযোগ করেন৷
অভিযোগে থেকে জানাযায়, তিনি বিগত দশ বছর যাবত মাছ ধরে জীবীকা নির্বাহ করে আসছেন৷ এমনকি সিডরের সময় তার ছেলে মো. হাসান মাছ ধরতে গিয়ে মারা যায়৷ বর্তমানে যে সমসত্ম জেলে ঝাটকা আহরণে বিরত থাকে তাদেরকে সরকার চাল, মাছ ধরার জাল ও সেলাই মেশিন বিতরণ করছে৷ এসকল সুবিধা পেতে তার নাম তালিকা ভুক্ত করতে বালিয়াতলী ইউনিয়ন মত্‍স্যজীবী জেলে সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মজিবর হাওলাদার পাঁচ শত টাকা দাবি করেন৷ কিন্তু তিনি তা দিতে না পারায় তার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়৷ এছাড়া তিনি প্রকৃত জেলেদের বাদ দিয়ে টাকার বিনিময় বালিয়াতলী বাজারের মুদি ব্যবসায়ী মো. রম্নহুল আমিনসহ বহু লোকের নাম তালিকা ভুক্ত করেন৷ সে অনুযায়ি তারা সকল সুবিধা ভোগ করছেন৷
এব্যাপারে মো. মজিবর হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলেদের সহায়তা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে তালিকা ভুক্ত করা হয়েছে এব্যাপারে আমি কিছুই জানিনা৷
কলাপাড়া উপজেলা সিনিয়র মত্‍স কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগকারীর অভিযোগ তদনত্ম করে দেখা হবে এবং ভবিষ্যতে তাকে সুবিধা ভুগির আওতায় আনা হবে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।