Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কলাপাড়ায় যুবলীগের হামলায় এক জামায়েত নেতা গুরম্নতর জখম

শনিবার, ০৩ মার্চ ২০১২

কলাপাড়ায় যুবলীগের হামলায় এক জামায়েত নেতা গুরম্নতর জখম হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীরা তাকে মামলা না করতে এবং উন্নত চিকিৎসা নিতে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার ধুলাসর ইউনিয়নের চর ধুলাসর গ্রামে।
স্থানীয় ও আহতের সূত্রে জানা যায়, শনিবার সকালে ধুলাসর ইউনিয়ন জামায়েতের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন ব্যক্তিগত কাজে চর ধুলাসর যাবার পথে একই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলকাস তালুকদারের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হাতে থাকা লাঠি-সোটা দিয়ে তাকে পিটিয়ে গুরম্নতর জখম করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে কলাপাড়া হাসপাতালে রওয়ান হলে পথে সন্ত্রাসীরা বাঁধা প্রদান করে। এ ঘটনায় কোন প্রকার মামলা না করার জন্যও হুমকি প্রদান করে।
মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, জামায়েত করার অপরাধে গত জাতীয় সংসদ নির্বাচনের পর তার মাছের গদি ও বাবলা তলা বাজারে মুদি দোকান একই সন্ত্রাসীরা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া এলাকা ছেড়ে চলে যাবার জন্য তাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করেছে।
এব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, অভিযোগ পেলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।