Thu05232013

Last update01:23:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

রাজনীতি

"সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিরোধী দলকে ত্রাণ বিতরনে বাঁধা দিচ্ছে"-আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার, ২১ মে ২০১৩

নূরুজ্জামান মামুন,কলাপাড়া প্রতিনিধি:  ‘ঘূর্ণিঝড় মাহাসেন’র তান্ডবে ক্ষতিগ্রস্ত অনেক দূর্গত এলাকায় এখনো সরকারি ত্রান পৌছেনি। যেখানে পৌছেছে সেখানেও  দলীয় লোকদের মধ্যে বিতরন করছে। সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে  বিরোধী দলকে ত্রাণ বিতরনে বাঁধা দিচ্ছে। আমাদের ইচ্ছা থাকলেও উম্মুক্ত  স্থানে ত্রান বিতরন করতে পারছিনা। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।’ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার সকালে পৌর শহরের সবুজবাগ এলাকায় সাবেক এমপি মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ মো. মোয়াজ্জেম হোসেন’র বাস ভবন ‘সবুজা ছায়া’ প্রাঙ্গনে ত্রান বিতরন শেষে

আগামী বুধবার কলাপাড়ার ৫ ইউনিয়নে নির্বাচন

সোমবার, ২০ মে ২০১৩

নূরুজ্জামান মামুন,কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় বুধবার  ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট রিটানিং অফিসার। সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের জন্য মোতায়ন করা হয়েছে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার দুপুরের মধ্যেই সব কেন্দ্রে পৌছে দেয়া হবে ভোট গ্রহনের সরঞ্জামাদি। মিঠাগঞ্জ, ধানখালী, বালিয়াতলী, ডালবুগঞ্জ ও চম্পাপুর এই পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।রিটার্নি অফিসারদের সূত্রে জানা যায়, মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন। ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন। বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন। ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং

কলাপাড়ায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৩

কলাপাড়া  প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাখাওয়াত হোসেন মাসুদ  বিএনপিতে যোগদান করেছেন। রোববার রাতে পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম মোশররফ হোসেন’র হাতে হাত রেখে তিনি বিএনপিতে যোগদান করেন।

আসন্ন ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাপাড়ায় সম্ভাব্য প্রার্থীদের দলীয় সমর্থন পেতে দৌড় ঝাপ

বুধবার, ২৪ এপ্রিল ২০১৩

আতিকুল আলম সোহেল: কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনি তফসিল ঘোষনা হয়েছে মঙ্গলবার। সঙ্গে সঙ্গে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থীত প্রার্থীরা নিজ দলের সমর্থন পেতে উঠে পড়ে লেগেছে। চলছে দফায় দফায় ঘরোয়া বৈঠক। রাজনৈতিক দলগুলোও শুরু করেছে প্রার্থী বাছাই কাজ। কে কোন দলের সমর্থন পাবেন এ নিয়ে সর্বত্রই চলছে নানা হিসাব নিকাশ। জানা গেছে, আগামী ২২ মে উপজেলার মিঠাগঞ্জ, বালিয়াতলী, ডালবুগঞ্জ, ধানখালী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে বালিয়াতলী ইউনিয়নে বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল কবির ঝুনু, বিএনপি নেতা ও সাবেক মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাজী এরশাদুল্লাহ ভুঁইয়া। এখানে আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে রয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন নাজমুন নাহার মলি। মিঠাগঞ্জ ইউনিয়নে বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মোঃ মনিবুর রহমান। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল। ডালবুগঞ্জে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুর রহমান সবুজ গাজী ও বিএনপি নেতা মোঃ মাহতাব উদ্দিন ভু্ইঁয়া। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম শিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বশির উদ্দিন আকন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল বশার। ধানখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রাথী উপজেলা বিএনপির

কুয়াকাটায় চোরের হাতে সর্বস্ব লুট পুলিশের পোয়াবারো

শনিবার, ২০ এপ্রিল ২০১৩

কুয়াকাটা প্রতিনিধিঃ

কুয়াকাটায় চোর ও মাদকসেবীর উৎপাতে অতিষ্ঠরা কুয়াকাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সঞ্জয় মন্ডলের খবর দিলে তার ঘুষ বাণিজ্য জমে উঠে। দোষীদের আটক করে তার হিস্যা ঠিকঠাক মত আদায় করে, তারা এ অপরাধাদের সাথে যুক্ত নয় বলে সাফাই গায়। চোরাই মাল উদ্ধার কিংবা মাদকসেবীদের দমন না হলেও সঞ্জয় মন্ডলের উৎকোচ বাণিজ্যের কোন কমতি হচ্ছে না বলে এমন অভিযোগ স্থানীয়দের।

কলাপাড়ায় রাতে ও সরকারি অফিসে জাতীয় পতাকা।

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৩

নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ক্ষোধ সরকারি প্রতিষ্ঠানেই রাতের বেলায় উড়ছে জাতীয় পতাকা। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত উপজেলা রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে। এমনকি ওই প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়না এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জামায়াত শিবিরের সাবেক কর্মী বলে অভিযোগ রয়েছে। জাতীয় পতাকা অবমাননার ঘটনায় সর্ব স্তরের মানুষ চরম ক্ষুব্দ। তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের কথা জানিয়েছে। পৌর শহরের মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসের উত্তর পাশে অবস্থিত প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য উপজেলা রিসোর্স সেন্টার। বৃহস্পতিবার  রাতে ওই প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় দূর থেকে চোঁখে পড়ে লাল-সবুজ রং এর একটি কাপড় ঝুলছে। কাছে গিয়ে দেখা যায়, ৭-৮ ফুট লম্বা একটি পাইপ বাঁকা করে দাঁড় করিয়ে রাখা। তার মাথায় বহু পুড়ানো ময়লাযুক্ত অবস্থায় টানানো  রয়েছে ৩০ লাখ শহীদ ও তিন লাখ মা-বোনের ইজ্জতের বিনিময় অর্জিত লাল-সবুজের জাতীয় পতাকা। এসময় টের পেয়ে আশপাশের বহু মানুষ ভিড় করেন সেখানে। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিষ্ঠানটিতে কখনই নিয়মিত জাতীয়

"কুয়াকাটার রামনাবাদ মোহনায় তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ হবে"-নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি

শনিবার, ০৮ ডিসেম্বর ২০১২

খান.এ.রাজ্জাক,কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিকনির্শনা নিয়ে কুয়াকাটার লালুয়ায় রামনা রামনাবাদ মোহনায় আন্তর্জাতিক মানের তৃতীয় সমুদ্র বন্দর নির্মানের সমীক্ষা কাজ করতে এসেছি৷ আগামী বছরের মাঝামাঝি সময়ে এ সমুদ্র বন্দরের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে৷ তার বক্তব্যে তিনি আরো বলেন, ডিসেম্বর মাসেই বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার করা হবে৷ জনসভার প্রধান বক্তা পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার এমপি বলেন,নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়েছে৷ কোন ষড়যন্ত্রই কাজ হবে না যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী ও গ্রেনেড হামলাকারীদের বিচার বাংলার এ মাটিতেই হবে৷ তার বক্তব্যে আরো বলেন, ৭১'র ঘাতক ও মা বোনদের ইজ্জত লুন্ঠনকারীরা ফের ক্ষমতা দখলের জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে৷ প্রধান মন্ত্রীর নির্দেশ পেলে

রাসমেলা ও সমুদ্র স্নানের প্রস্তুতি সম্পন্ন

সোমবার, ২৬ নভেম্বর ২০১২

কুয়াকাটা সৈকতে হিন্দু সমপ্রদায়ের কয়েক'শ বছরের পুরনো প্রতি বছরের মত এ পূর্নিমায় ঐতিহ্যবাহী রাসলীলা, রাসমেলা ও সমুদ্র স্নানকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। গত রোববার থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থী ও দর্শনার্থী কুয়াকাটায় সমাবেত হতে শুরু করেছে। আজ মঙ্গলবার মহাসমাবেশে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দ্রির ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির অনন্যা ভিলায় রাতভর নানা ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরন হবে। আগামীকাল বুধবার সূযের্াদয়ের পূর্বে পদাবলী ও র্কীতনের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থীরা সমূদ্র স্নান করবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে।কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের দরবার রুমে গত ২১ নভেম্বর বিভিন্ন পেশাজীবিদের অংশ গ্রহনে এ উৎসব উদযাপন সম্পর্কিত প্রস্তুতি মূলক সভা সম্পন্ন করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন বলেছেন। পটুয়াখালী ও কলাপাড়া প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। ইতোমধ্যে পূণ্যাথর্ীদের সুবিধার জন্য নিরাপদ পানি,পয়ঃনিষ্কাশ,পূন্যস্নান শেষে বস্ত্র

পিতাকে কটুক্তি করার ঘটনায় হামলা পাল্টা হামলায় মহিপুর বন্দরে আহত ৩

শনিবার, ০৪ আগস্ট ২০১২

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটার মৎস্যবন্দর মহিপুরে পিতাকে কটুক্তি করার ঘটনায় হামলা পাল্টা হামলায় তিন জন গুরম্নত্বর আহত হয়েছে। পিতা আলহাজ্ব আব্দুল হাকিম হাওলাদার তাবলীগ করে পোলারা তো মদ খায় এমন কটুক্তি করায় তার ছেলে ইলিয়াস ও মনিরের নেতৃত্বে কটুক্তিকারী আবজাল মুসলস্নীকে বুধবার বেধড়ক মারধর করে। এঘটনার জের ধরে শুক্রবার সকালে আবজাল মুসলস্নী ও আনোয়ার মুসলস্নীর নেতৃত্বে ১৫/২০ জন পাল্টা মারধর হামলা চালায়। এতে হাকিম হাওলাদারের ছেলে ইলিয়াস (৩৫) ও মনির (৩০) গুরম্নতর জখম হয়েছে। উভয়কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াকাটার মৎস বন্দর মহিপুরের হামলা ও পাল্টা হামলার

কুয়াকাটা পৌর আ'লীগের যুগ্ম আহবায়ক মনির ভূইয়াকে আহত ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা

বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১২

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির ভূইয়ার ওপর সশস্ত্র হামলা ও প্রান নাশের চেষ্টার ঘটনায় পৌর আওয়ামীলীগের আহবায়ক আ. বারেক মোল্লার দুই ভাইসহ ১২ জনকে আসামী করে মামলা হয়েছে। মনির ভূইয়া বাদী হয়ে ৩০ জুলাই পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলা নং-৩৭০/১২। এদিকে, মামলা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামলা তুলে না নিলে স্বাক্ষী ও বাদীকে খুন জখমের হুমকি প্রদানের অভিযোগে মনির ভূইয়া মঙ্গলবার কলাপাড়া থানায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগের আহবায়ক আ. বারেক মোল্লা, তার ভাই আনসার মোল্লা ও শাহআলমকে অভিযুক্ত করে ও একটি জিডি করেছেন।উল্লেখ্য, মনির ভূইয়া গত ২৩ এপ্রিল মামলা সংক্রান্ত কাজে কুয়াকাটা থেকে জেলা শহর পটুয়াখালীতে আসে। কোর্টের কাজ সেরে দুপুরে জেলা দুদক অফিসে যান। বিকেল ৩টায় সেখান থেকে বের হয়ে কুয়াকাটা ফেরার জন্য বাস স্ট্যান্ডের দিকে রওয়ানা হলে দুদক অফিসের অনতি দুরে একদল সশস্ত্র ব্যাক্তি তার ওপর হামলা চালায় এবং সারা শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত জখম করে হামলা কারীরা পালিয়ে যায়। মনির ভূইয়াকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তার বাম হাতের কব্জি পর্যন্ত

কলাপাড়া উপজেলা শাখা জাতীয় পার্টির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রবিবার, ১৫ জুলাই ২০১২

স্টাফ রিপোর্টারঃ কলাপাড়া উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে পৌর শহরের পুরাতন হাসপাতাল প্রাঙ্গন থেকে একাটি শোভা যাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া মহিলা কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়৷ এর পর জাতীয় ও দলীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করেন যথা ক্রমে জাতীয় পার্টি'র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান ও উপজেলা কমিটির আহবায়ক আলহাজ আমজাদ হোসেন হাওলাদার৷ পরে কলেজ মিলনায়তনে আলহাজ আমজাদ হোসেন হাওলাদারের সভাপতিত্বে রূপসী বাংলা বাউল দলের দলীয় সঙ্গীত পরিবেশনা ও মাসুদ রানা'র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়৷ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান৷

কুয়াকাটায় বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

সোমবার, ০২ জুলাই ২০১২

খান এ রাজ্জাক,কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন বিএনপি'র দলীয় কার্যালয় শুক্রবার দুপুরে অগ্রণী ব্যাংক সংলগ্ন আলীপুর বাজারে উদ্বোধন করা হয়েছে৷উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও কলাপাড়া পৌর সভার সাবেক পৌর মেয়র আলহাজ হুমায়ুন সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লতাচাপলী ইউনিয়ন বিএনপি'র দলীয় কার্যালয় উদ্বোধন করেন৷ এসময় ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন মুসুলস্নী'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এ সভায় বক্তব্য

পোষ্টার লাগানোর অপরাধে কুয়াকাটায় শ্রমিক দলের কর্মীকে পিটিয়ে আহত

বৃহস্পতিবার, ২১ জুন ২০১২

খান এ রাজ্জাক,কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটায় পোষ্টার লাগানের অপরাধ্বে রবিবার মধ্যরাতে আলীপুর বাজারে ছোটন (২২) নামের এক শ্রমিকদল কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা৷ আহতকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেছেআহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুলস্নী সুলতান'র বিরম্নদ্ধে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে এবং তা প্রত্যাহারের

বিএনপির নেত্রীর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় কলাপাড়ায় পাঁচ বিএনপি নেতাকমর্ীর বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার, ৩১ মে ২০১২

 

কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের আলিপুর এলাকার বিএনপি নেত্রী হেলেন কিলার বিউটির বাসভবন আগুন দিয়ে তাকে সহ তার পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে৷ মামলায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের আসামী করা হয়েছে৷ আসামীরা হলেন, রাসেল মুসুল্লী, মোঃ সোহেল, আছমান খাঁ, জাহাঙ্গীর হোসেন ও মহিউদ্দিন মুসুল্লীসহ অজ্ঞাত ৫ জন৷ রোববার মামলাটি দায়ের করেন বিএনপি নেত্রী হেলেন কিলার বিউটি৷ মামলায় উল্লেখ করেন, লতাচাপলী ইউনিয়ন মহিলা দলের পকেট কমিটি গঠনে বাঁধা দেয়ায় গত ২৪

কুয়াকাটার বঙ্গোপ সাগরে ডুবে যাওয়া ট্রলাটি ১০ দিনেও উদ্ধার হয়নি

রবিবার, ২৭ মে ২০১২

স্টাফ রিপোর্টারঃ ঘূর্নিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া বাংলাদেশ জাতীয় মত্‍স্যজীবী সমবায় সমিতি লিঃ এর এ বি ১৬৪ মাছধরার ট্রলারটি ১০ দিনেও উদ্ধার করতে পারেনি৷ ট্রলার পরিচালনাকারী আনোয়ার হোসেন জানান, গত ১৫ মে মঙ্গলবার দুপুরে সাগর থেকে মাছ শিকার করে কিনারে ফেরার সময় হঠাত্‍ ঘুর্নিঝড়ের কবলে পড়ে আমতলী-কলাপাড়া কেন্দ্রীয়

কুয়াকাটা পৌরসভার কাউন্সির'র কর্তক কার্যালয়ে তালা \\

সোমবার, ০৭ মে ২০১২

 

কুয়াকাটা(পটুয়াকালী) প্রতিনিধি: কুযাকাটায় গত ২৫ ফেব্রম্নয়ারী প্রধানমন্ত্রীর আসায় অগ্রাধিকার ভিত্তিতে ৮টি প্রকল্পের অধীনে ৩৮ লাখ টাকার কাজ সম্পন্ন করে ৩ মাসে বিল উত্তলন না করতে পেরে পৌর কার্যালয়ে তালা লাগিয়েছেন৷ গতকাল সোমবার বেলা ১১টায় কুয়াকাটা পৌর কাউন্সিলর মো: সাগর মোলস্না ও কাউন্সিলর মো: শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে৷ এসময় কুয়াকাটা পৌর কর্মকর্তা ও কর্মচারীরা ঘন্টাব্যাপি অবরম্নদ্ধ হয়ে পড়েন৷ পরে বিকল্প পন্থায় তালা খুলে অফিস চালালেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি পৌর কমকর্তা কর্মচারীরা৷ জানাগেছে, গত ২৫ ফেব্রম্নয়ারি প্রধানমন্ত্রী কুয়াকাটা আসেন৷ তার আগমনকে ঘিরে কুয়াকাটায় ৮টি প্রকল্পের অধিনে প্রায় ৩৮ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়৷ এ প্রকল্পগুলো বাসত্মবায়নে কোন বরাদ্দ না থাকায় গত প্রায় ৩ মাসেও নিযুক্ত ঠিকাদাররা কোন টাকা উত্তলন করতে পারেনি কুয়াকাটা পৌরসভা থেকে৷ অনেক দেনদরবারের পরে গতকাল সোমবার সকালে মোট বিলের ৩০% টাকা ঠিকাদারদের

টর্নেডোতে লন্ড ভন্ড কলাপাড়া পৌরসভার ভবন

রবিবার, ২৯ এপ্রিল ২০১২

কলাপাড়া প্রতিনিধি: টর্নোডোর তান্ডবে লন্ড ভন্ড হয়ে গেছে কলাপাড়া পৌর সভার ভবন৷ শনিবার দুপুরে কয়েক মিনিটের স্থায়ী টর্ণেডোতে পৌর ভবনের তিন তলার টিনের চাল দুমড়ে মুচড়ে পড়ে যায়৷ এসময় ভবনের তিন তলার দেয়াল ভেঙ্গে হল রম্নমের কম্পিউটারসহ আসবাব পত্র নষ্ট হয়ে গেছে৷ এতে প্রায় পাঁচ লৰাধিক টাকার ৰয় ৰতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে৷কলাপাড়া পৌরসভার ইউ,জি,আই,আই,পি-২ প্রকল্পের কমিউনিটি মবিলাইজেশন ফ্যাসিলেটর মো. বাবুল খান জানান, শনিবার দুপুরে পৌরভবনের তিন তলার হল রম্নমে বসে তিনি কম্পিউটারে

কলাপাড়ায় সন্ত্রাসীরা কুপিয়ে গুরম্নতর জখম করেছে এক যুবককে-বরিশাল মেডিকেলে ভর্তি

শনিবার, ২৮ এপ্রিল ২০১২

কলাপাড়া প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসীরা কুপিয়ে গুরম্নতর জখম করেছে বশার নামক এক যুবককে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার মত্‍স্য বন্দর মহিপুর বাজারে৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে৷ অবস্থার অবনতি ঘটলে ওই দিন রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ প্রতৰ্যদশর্ী ও আহতের সূত্রে জানা যায়, মহিপুর শিব বাড়িয়া নদীর খেয়া পাড়া পাড় নিয়ে ইজারা দার হানিফ

কুয়াকাটা পৌর আওয়ামীলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বুধবার, ২৫ এপ্রিল ২০১২

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মনির হোসেন ভূইয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকায় দুদক কাযর্লয়ের সামেন অজ্ঞাত ২ জন সন্ত্রাসী তাকে কুপিয়েছে। এতে তার দু'হাত রক্তাক্ত জখম হয়েছে।
এ ঘটনার পর স্থানীয়রা আহত মনির ভূইয়াকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হলে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে দ্রম্নত ঢাকায় পাঠানো হয়।

কলাপাড়ায় হরতাল পালিত হয়নি ৷

রবিবার, ২২ এপ্রিল ২০১২

 

কলাপাড়া প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে সারাদেশে বিএনপি আহব্বান করা সকাল-সন্ধ্যা হরতাল কলাপাড়ায় পালিত হয়নি৷ কলাপাড়া-পটুয়াখালী সড়কসহ অভ্যান্তরীন রুটে সকল ধরনের যান বাহন চলাচল করেছে৷ এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা,

কলাপাড়ায় ছাত্রলীগের হামলায় ছাত্র দলের দু'ই সহধর কমর্ী গুরম্নতর জখম ৷৷

রবিবার, ২২ এপ্রিল ২০১২

 

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের দু'ই সহধর কমর্ী গুরম্নতর জখম হয়েছে৷ আহত এক জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলেও সন্ত্রাসীরা তাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার নবগঠিত বালিয়াতলী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়৷প্রতৰ্যদশর্ী ও আহতদের সূত্রে জানা যায়, লালু্য়া ইউনিয়ন ছাত্রদলের দু'ই সহধর কমর্ী মো. তমাল সাউগার (২৪) ও ইলিয়াস সাউগার কলাপাড়া পৌর শহরে ব্যক্তিগত কাজ শেষে বাড়ির উদ্দেশে রওয়ানা করেন৷ পথে ছোট বালিয়াতলী লঞ্চঘাট এলাকায় পেঁৗছালে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইসমাইলের নেতৃত্বে ৭-৮জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়৷ সন্ত্রাসীদের

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।