Tue05212013

Last update08:29:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

দাদনের টাকা শোধ করতে না পারায় কলাপাড়ায় এক জেলে পরিবারকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন

শনিবার, ০৫ মে ২০১২

নুরম্নজ্জামান মামুন,কলাপাড়া:কলাপাড়ায় দাদনের টাকা পরিশোধ করতে না পারায় এক জেলে পরিবারকে দাদন ব্যবসায়ী ও ইউপি সদস্যের নেতৃত্বে সন্ত্রাসীরা তুলে নিয়ে শিকল দিয়ে বেঁধে এক দিন ও এক রাত নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনা শুনে স্থানীয় এক ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় জেলে পরিবারকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্‍সা প্রদান করেছে৷ এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি জেলে পলস্নীতে৷শনিবার দুপুরে ইব্রাহীম মুন্সী ও আয়শা আক্তার জেলে দম্পতি কলাপাড়া প্রেসক্লাবে এসে দাদন ব্যবসায়ী ও ইউপি সদস্য কতৃক নির্যাতনের করম্নন চিত্র সাংবাদিকদের কাছে বর্ননা দেন৷ এসময় তারা কান্না জড়িত কন্ঠে বলেন "পাঁচ বছর ধরে স্থানীয় দাদন ব্যবসায়ী হানিফ ফরাজীর কাছ থেকে দাদন নিয়ে সাগরে মাছ ধরে ছয় সদস্যের জীবীকা নির্বাহ করে আসছেন৷ প্রতি বছর মাছ ধরে দাদনের টাকা শোধ করেন৷ গত বছরও ৩৫ হাজার টাকা দাদন নিয়ে নৌকা জাল কিনে সাগরে মাছ ধরতে যান৷ কিন্তু বন্যায় তাদের একমাত্র সম্ভল জাল-নৌকা ভাসিয়ে নিয়ে যাওয়ায় তাদের রোজগারের পথ বন্ধ হয়ে নিঃস্ব হয়ে যান৷ সে কারণে দাদনের টাকা আর শোধ করতে পারেননি৷" এর পর দাদন ব্যবসায়ী টাকা পরিশোধ করতে চাপ প্রয়োগ করতে থাকে জেলে ইব্রাহীমকে৷ এক পর্যায় তার বসত বাড়ি লিখে দিতে বেেল৷ তা না হলে বসত বাড়ি দখলে নিয়ে নিবে বলে হুমকি প্রদান করতে থাকে৷ এর মধ্যে গত ২৩ শে চৈত্র তার পথ রোধ করে লাঞ্চিত করে৷ দাদনে টাকা শোধ করতে চৈত্র মাসে জমি বিক্রি করে দেন ইব্রাহীম৷ কিন্তু যার কাছে জমি বিক্রি করেছেন সে ঢাকায় অবস্থান করায় দাদনের টাকা আর শোধ করতে পারেননি৷ এমনকি যিনি জমি ক্রয় করেছেন তিনিও দাদন ব্যাবসায়ীকে ফোন করে বলেছেন এলাকায় এসেই সে নিজে তাকে টাকা দিয়ে দেবেন৷ এর পরও গত বৃহস্পতিবার রাতে দাদন ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়৷ এসময় জেলে ইব্রাহীম তার স্ত্রী আয়শা আক্তার ও মেয়ে রেখা বেগমকে মারধর করে ৷ মার ধরে তারা সকলে রক্তাক্ত জখম হন৷ এখনও তাদের সমসত্ম শরীরে ৰতের চিহ্ন রয়েছে৷ রক্তাক্ত জখম করেও ৰানত্ম হননি সন্ত্রাসীরা৷ তারা ইব্রাহীম ও তার স্ত্রী আয়শা আক্তারকে রাতে তুলে নিয়ে ইউপি সদস্যের বাড়িতে শিকল দিয়ে বেঁধে একদিন এক দিন রাত নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তারা৷ এ খবর শুনে তার শ্বশুুর মো. মোশারেফ হোসেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার গাজীকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্যের বাড়ি থেকে ছাড়িয়ে আনে৷ এসময় ইউপি সদস্য ও ওই সন্ত্রাসীরা তাদের কাছ থেকে দু'ইটি সাদা রেফ কাগজে স্বাৰর রেখে ছেড়ে দেয় বলেও তারা অভিযোগ করেন৷ বর্তমানে এই জেলে পরিবারটি চরম নিরপত্তাহীনতায় রয়েছে৷এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মো. আবুল হোসেন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তাদের কোন মারধর করি নাই৷ ফয়সালা করার জন্য রাতে আমার বাড়িতে নিয়ে আসি পরদিন সকালে তাদেরকে ছেড়ে দেই৷এব্যাপারে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।