Thu05232013

Last update01:42:44 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কুয়াকাটায় এক মানবাধিকার নেত্রীর বসত বাড়ি ও জমি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা-আদালতে মামলা দায়ের

মঙ্গলবার, ০১ মে ২০১২

কলাপাড়া প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এক মানবাধিকার নেত্রীর বসতবাড়ি ও জমি দখল করে নিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা৷ এ সময় সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বাড়ির তত্তাবধায়ক শাকিল মাতুব্বরকে৷ বসত বাড়ি ও জমি দখলে বাঁধা দিলে সন্ত্রাসীরা মারধর করে তিন মহিলাকে৷ পটুয়াখালীর সবুজবাগ এলাকার মো.ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ৰমতাসীন দলের ২০/২৫ জন সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন জমির মালিক নাজমুন নাহার মলি৷ এ ঘটনায় তিনি রোববার কলাপাড়া উপজেলা বিচারিক হাকিম আদালতে মো.ওয়াহিদুজ্জামানকে প্রধান আসামী করে ২১ জনের বিরম্নদ্ধে মামলা দায়ের করেছেন৷ বিচারিক আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভূক্ত করার আদেশ দেন৷ গত তিন ধরে কুয়াকাটা ইকোপার্ক সংলগ্ন হোসেনপাড়া এলাকায় এ দখল প্রক্রিয়া চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন৷ মামলার বিবরণ ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার ৯৫২ নং খতিয়ানের ৯টি দাগে ৯৩ শতক জমির ক্রয়সূত্রে মালিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি'র (এনপিএস) কলাপাড়া উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার মলি৷ এছাড়া তার স্বামী সোহেল হাওলাদার একই খতিয়ানে আরো এক একর ৩১ শতাংশ জমির বায়নাসূত্রে মালিক৷ ওই জমির কিছু অংশে বাড়িঘর তুলে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং বাকী জমি চাষাবাদ করে ভোগ দখল করছেন৷ গত শনিবার হঠাত্‍ করে কুয়াকাটা বীচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো.ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী পিসত্মলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে৷ এসময় বাড়ির লোকজন বাঁধা দিলে তাদেরকে জোড় পূর্বক বের করে বসত বাড়ি ও চাষাবাদকৃত জমি দখল করে নেয়৷ এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হন হনুফা বেগম, রাবেয়া খাতুন, ফিরোজা বেগম৷ এসময় সন্ত্রাসীরা ঘরের দরজা-জানালা ভাংচুর করে ঘরের মালামালও লুট করে নেয়৷ ঘটনার এক পর্যায়ে বাড়ির তত্তাবধায়ক শাকিল মাতুব্বরকে হাত-পা বেঁধে অপহরন করে নিয়ে যায় সন্ত্রাসীরা৷ প্রত্যৰদশর্ী রত্তন হাওলাদার বলেন, 'জমি ও বসত বাড়ি দখলে নেওয়ার পর সোমবার দুপুরে সন্ত্রাসীরা সীমানা প্রাচীর তোলার কাজ শুরম্ন করেছে৷' নাজমুন নাহার মলি অভিযোগ করে বলেন, 'এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চলাকালীন থানা-পুলিশের সহায়তা চাইলেও কোন সহায়তা পাইনি৷ এরপর কলাপাড়া থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন৷ যার ফলে আদালতে মামলা করতে হয়েছে৷' অসহায় এই মহিলা কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, 'সন্ত্রাসীদের বিরম্নদ্ধে মামলা দায়ের করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে৷ আমি একমাত্র ছেলেকে নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছি৷' এ ব্যাপারে মো.ওয়াহিদুজ্জামান বলেন, 'আমি গত একমাস ধরে কলাপাড়া-কুয়াকাটায় যাইনি৷ কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি বলতে পারিনা৷ তাছাড়া আমি ওই মহিলাকেও চিনিনা৷ আমাকে হয়রানি করার জন্যই কেবল একটি মামলা আমার বিরম্নদ্ধে দায়ের করা হয়েছে৷'কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসাহাক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ওই জমি নিয়ে বহুদিন থেকে বিরোধ চলছে৷ যা নিয়ে স্থানীয় পর্যায়ে শালিস-বৈঠকও হয়েছে৷ শনিবার নতুন করে গন্ডগোল হওয়ার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি৷ নাজমুন নাহার মলি মামলা দিতে চাইলে আমি মামলা না নিয়ে বলেছি যে, তার চেয়ে নিজেরা বসে বিষয়টি সমাধান করেন৷'
###

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।