Tue05212013

Last update08:29:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কলাপাড়ায় ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শনিবার, ২৮ এপ্রিল ২০১২

নুরম্নজ্জামান মামুন, কলাপাড়া প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার সকালে পাখিমারা বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ কামরম্নজ্জামান শহীদ মাতুব্বর৷ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. হাবিবুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুর সাইদ মৃধা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জলিল মাষ্টার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কালাম মহরি, এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরম্নল আমীন শিকদার, দু'ই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাহার শিকাদর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম শরিফ, যুবদলের সাধারন সম্পাদক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আকন, যুবদল নেতা আলম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাদল মাতুব্বর প্রমুখ৷ বক্তারা অবিলম্বে ইলিয়াস আলী ও গাড়ি চালককে জীবিত উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান৷ সভাশেষে বিৰোভ মিছিল বের করতে গেলে হঠাত্‍ কাল বৈশাখী ঝড়ের কারনে তা পন্ড হয়ে যায়৷
###

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।