Sun05262013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কলাপাড়ায় আগুন লাগিয়ে ঝলসে দেয়া শিশু লিজার পরিবারকে অর্থ সহায়তা প্রদান

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১২

কলাপাড়া প্রতিনিধি: গণ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর প্রতিবেশী এক পাষন্ড নারীর আগুনে ঝলসে দেয়া চার বছরের অবুঝ শিশু লিজার পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুরল আহসানের জামাতা আমেরিকা প্রবাসী মো. আবু সায়েম৷ তার প্রেরিত অর্থ বিতরন উপলৰে গতকাল কলাপাড়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহামম্মদ মাকসুদ চৌধুরী৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. ইসাহাক আলী, পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান৷ এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল হাওলাদার, শামছুল আলম, সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ৷ সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু৷ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লিজার বাবা আব্বাস মুন্সীর হাতে নগদ ৭০ হাজার টাকা তুলেদেন৷ উলেস্নখ্য ১১ ফেব্রম্নয়ারি উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের ভ্যান চালক আব্বাস মুন্সির চার বছরের শিশু কন্যা লিজা পড়শি ফুলবানুদের বাড়ির টিউবওয়েলে খেলনা কলস নিয়ে পানি আনতে যায়৷ এসময় লিজাকে ধাক্কা দিয়ে কুপি (ল্যাম্প) বাতি দিয়ে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে ফুলবানু৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।