বুধবার, ১৮ এপ্রিল ২০১২
কলাপাড়া প্রতিনিধি ১৮ এপ্রিল: উপজেলার মত্স্য বন্দর মহিপুরে ভয়াবহ অগি্নকান্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে হয়েছে৷ প্রাথমিক ভাবে ৰতির পরিমান এক কোটি টাকা নিধর্ারন করেছে উপজেলা প্রশাসন৷ এলাকাবাসী ও আমতলী উপজেলার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর ব্রিজ সংলগ্ন রাসত্মার উত্তর পাশের মজনু হাওলাদারের মুদি দোকান (লাভলী ষ্টোর) থেকে বৈদু্যতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে৷ এতে মুদি-মনোহরি, হার্ডওয়ার, কাপড়সহ বিভিন্ন ধরনের ১৭ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়৷
ক্ষতিগ্রসত্ম ব্যবসায়ীরা হলেন জগদিশ, নির্মলশীল, দেলোয়ার, মজনু, মহিউদ্দিন, মেজবাহ উদ্দিন রিয়াজ, তোফাজ্জেল হোসেন, নূর ছাহেদ, আনোয়ার, প্রফুল্ল চন্দ্র গাইন, আঃ রহিম, সুমন, সাঈদ, বারেক আকন, ফজলুল হক, নজরম্নল শিকদার ও শ্যামল শীল৷ মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কাশেম জানান, বিদু্যতের শট সার্কিট হয়ে লাভলী ষ্টোর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে৷ এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তা তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে৷কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকছুদ চৌধুরী বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনা স্থল পরির্দশন করেছি৷ প্রাথমিক ভাবে ৰতির পরিমান এক কোটি টাকা নির্ধারন করা হয়েছে৷