Sun05192013

Last update08:46:07 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কুয়াকাটায় গাড়ি নিয়ে বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তি চরমে

মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১২

নুরম্নজ্জামান মামুন,কলাপাড়া প্রতিনিধি:কুয়াকাটাকে এঙ্ক্লুসিভ টুরিস্ট জোন ও পৌরসভায় উনি্নত করা হলেও আজ পর্যনত্ম পর্যটকদের গাড়ি পার্কিং এর জন্য নির্মান করা হয়নি বাসস্টান্ড৷ এতে করে কুয়াকাটায় গাড়ি নিয়ে বেড়াতে আসা পর্যটকসহ পরিবহনের গাড়ি চালকদের প্রতিনিয়ত শিকার হতে হয় চরম দুভের্াগের৷ গাড়ি পার্কিং'র ব্যবস্থা না থাকায় চালকরা বাধ্য হয়েই বেড়িবাঁধ, নারিকেল কুঞ্জ, ঝাউ বাগান, ইকো পার্ক, হোটেল-মোটেলসহ সৈকতের বেলাভূমিতে যত্রতত্র গাড়ি পার্কিং করতে বাধ্য হচ্ছে৷ এতে করে এক দিকে সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে অপরদিকে কুয়াকাটা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে৷ পর্যটকদের দাবি শিগ্রই গাড়ি পার্কিং'র জন্য গড়ে তোলা হোক একটি পার্কিং জোন৷জানা গেছে, ১৯৯৮ সালে কুয়াকাটাকে এঙ্ক্লুসিভ টুরিস্ট জোন (ইটিজেড) এবং ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর পৌরসভায় উনি্নত করা হয়৷ কিন্তু আজ পর্যনত্ম পর্যটন করপোরেশন কিংবা পৌরসভা থেকে গাড়ি পার্কিং এর জন্য বাসস্টান্ড কিংবা পাকিং জোন নিমর্ানের উদ্যোগ গ্রহন করা হয়নি৷ তাই বহু পর্যটককে গাড়ি নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসে বিপাকে পড়তে হচ্ছে৷ গাড়ির নিরাপত্তার কথা ভেবে অনেক ড্রাইভারকে গাড়িতেই রাত কাটাতে হয় অনেক সময়৷সোমবার দুপুরে কুয়াকাটা সৈকতে কথা হয় রাজশাহী থেকে মাইক্রো নিয়ে স্ব পরিবারে বেড়াতে আসা নজরম্নল ইসলামের সাথে তিনি ৰোভের সাথে বলেন, কুয়াকাটায় গাড়ি নিয়ে বেড়াতে এসে বিপদে পড়েছি৷ কোথাও গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই৷ এমনকি যে হোটেলে উঠেছি সেখানেও ফাঁকা জায়গা নেই৷ তাই বাধ্য হয়ে নারিকেল বাগানে গাড়ি রেখে সৈকতে এসেছি৷ঢাকা-কুয়াকাটা রম্নটে নিয়মিত চলাচলকারী সাকুরা পরিবহনের চালক মো. শামিম মিয়া বলেন, কুয়াকাটায় গাড়ি পার্কিং এর কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বেড়ি বাঁধের উপর গাড়ি রাখতে হচ্ছে৷ আমরা গাড়ি নিরপত্তা নিয়ে সব সময় আশঙ্কায় থাকি৷ তিনি দ্রম্নত একটি বাসস্টান্ড নির্মানের দাবি জানান৷কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটা সৈকতে গাড়ি পার্কিং এর কোন ব্যবস্থা নেই৷ এমনকি অনেক হোটেলে পার্কিং এর তেমন সুবিধা না থাকায় সৈকতে গাড়ি রাখা নিষিদ্ধ থাকা সত্যেও অনেক গাড়ি চালককে সৈকতে গাড়ি পার্কিং করতে হচ্ছে৷ এতে তারা নিরপত্তাহীনতায় থাকেন৷ একারনে অনেক পর্যটক এখন আর কুয়াকাটায় গাড়ি নিয়ে আসতে চায়না৷এ ব্যাপারে কুয়াকাটা পৌর সভার প্রশাসক ও বিস ম্যানেজমেন্ট কমিটির সভাপতি একই সাথে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, কুয়াকাটায় বাসস্টান্ড নিমর্ানের জন্য জমি খোঁজা হচ্ছে৷ জমি পেলেই বাসস্টান্ড নিমর্ান করা হবে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।