Fri05242013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে স্কুল ও বিদু্যতের গ্রিড লাইন বিধ্বসত্ম-এক জনের মৃতু্-কোটি টাকার মাছ নস্ট

বুধবার, ১১ এপ্রিল ২০১২

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে শিৰা প্রতিষ্ঠানসহ বিদ্যুতের লাইল লন্ড ভন্ড হয়ে গেছে৷ পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ মত্‍স্য বন্দর মহিপুর ও আলীপুরে বিদ্যুত সরবারহ বন্ধ রয়েছে৷ ফলে পর্যটকদের চরম দুভের্াগ পোহাতে হচ্ছে৷ এছাড়া বিদ্যুত সরবরাহ না থাকায় বরফ উত্‍পাদন সংকটে কোটি টাকার মাছ নস্ট হয়ে গেছে৷ এছাড়া তিনি আগে সংগঠিত টর্নেডোর কারনে এক শিশু মারা গেছে৷ মঙ্গলবার রাতে প্রায় তিন ঘন্টাব্যাপী এ কাল বৈশাখী ঝড় সংগঠিত হয়েছে৷এলাকাবাসী ও সরেজমিন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সংগঠিত কালা বৈশাখীতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরটি সম্পূর্ণভাবে বিধ্বসত্ম হয়েছে৷ লন্ডভন্ড হয়ে যায় পুরো প্রতিষ্ঠানটি৷ আসবাবপত্রসহ সবকিছু তছনছ হয়ে গেছে৷ বর্তমানে শতাধিক শিশু খোলা আকাশের নিচে ক্লাশ করছে৷ ঝড়ের তান্ডবে রাত সাড়ে সাড়ে নয়টা থেকে কলাপাড়া ও কুয়াকাটায় বিদু্যত সরবরাহ বন্ধ হয়ে যায়৷ কুয়াকাগামী বিদু্যতের গ্রিড লাইনের দু'টি খুটি উপড়ে যায়৷ বুধবার বিকালে এই রিপোর্ট লেখা পর্যনত্ম সেখানকার বিদু্যত সরবরাহ স্বাভাবিক করা যায়নি৷ কালবৈশাখী ঝড়ে শত শত গাছপালা বিধ্বসত্ম হয়৷ প্রায় ২৫টি কাঁচাঘর বিধ্বসত্ম হয়েছে বলে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন৷ মত্‍স্য বন্দর মহিপুরের মাছ ব্যবাসায়ী মো. ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যনত্ম বিদু্যত্‍ সরবারাহ বন্ধ রয়েছে৷ সে কারনে বরফ কল মালিকরা বরফ উত্‍পাদন করতে পারেনি৷ আর বরফ সংকটের কারনে এখানকার মাছ ব্যবসায়ীদের কোটি টাকার মাছ নস্ট হয়ে গেছে৷ কুয়াকাটায় বিদু্যত সরবারহ বন্ধ থাকায় পর্যটকসহ ব্যবাসায়ীদের চরম দুভের্াগে পড়তে হয়েছে৷ অপরদিকে চম্পাপুর ইউনিয়নের টর্ণেডো বিধ্বসত্ম গোলবুনিয়া গ্রামে ঘরহারা বশির হাওলাদারের চার মাসের শিশু বশার মঙ্গলবার রাতে মারা গেছে৷ ৭ এপ্রিল দুপুরের টর্ণেডোতে আঘাত প্রাপ্ত হওয়ার পরে ওই রাতে খোলা আকাশের নিচে অবস্থান করায় এই শিশু নিউমোনিয়ায় আক্রানত্ম হয়৷ টর্ণেডো বিধ্বসত্ম প্রায় অর্ধশত পরিবার এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছে৷ বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ছে এসব দরিদ্র মানুষ৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।