শনিবার, ০৪ আগস্ট ২০১২
কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর বাজারে ন্যাশনাল ব্যাংক লিঃ'র ১৫৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নেয়াজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেছেন ।
ন্যাশনাল ব্যাংক লিঃ'র এস ভি পি ও খুলনা অঞ্চল প্রধান মোঃ মাহমুদুল হক'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, একেএম শফিকুর রহমান উপ-ব্যবস্থাপনা পরিচালক, কুয়াকাটা পৌর আ'লীগ আহবায়ক আঃ বারেক মোল্লা ,পৌর বিএনপি আহবায়ক আঃ আজিজ মুসুল্লী, লতাচাপলী ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন মুসুল্লী, ইউনিয়ন আ'লীগ সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যাশনাল ব্যাংক অন্য সব ব্যাংকের চেয়ে আলাদা গ্রাহকদের সেবা নিশ্চিত করাই আমাদের মুল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিঃ'র বিভিন্ন শাখা ব্যবস্থাপক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ###