Fri05242013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

কুয়াকাটার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন কর্তক এসআই মনিরুজ্জামান সংবার্ধিত

বুধবার, ২৫ এপ্রিল ২০১২

কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন কর্তক এসআই মনিরুজ্জামান সংবার্ধনা দেয়া হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্য্যালয় কুয়াকাটা গেষ্ট হাউস অডিটরিয়ামে সোমবার রাতে এ অনুষ্ঠান সম্পন্ন হযেছে। সংগঠনের সেক্রেটারী জেনারেল মোতালেব শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের আহবায়ক কুদ্দুস মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব মাও: মাঈনুল ইসলাম মান্নান, সহ সাধারন সম্পাদক ডা: এম এ মান্নান চৌধুরী, সাপ্তাহিক সাগরকন্যা সম্পাদক নাসির উদ্দিন বিপস্নব, কুয়াকাটা প্রেসক্লাব সদস্য অননত্দ মূখার্জী প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা কুয়াকাটা পুলিশ ফাঁড়ির ইন্চার্জ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ সাফল্যের সাথে বন্ধ করতে পারায় এসআই মনিরম্নজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানের সভাপতি বলেছেন, একজন ভাল কাজ করলে তার স্বীকৃতি না পেলে ভাল কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। পাশাপাশি আরেক জন ভাল কজে উৎসাহ পান না। মনিরম্নজ্জামারে ভাল কাজের স্বীকৃতি স্বরম্নপ এ বিদায়ী সংবর্ধনাটি দেয়া হল বলে তিনি তার বক্তৃতায় উলেস্নখ করেছেন। সংবর্ধনার জবাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে পারার জন্য মনিরম্নজ্জামান কুয়াকাটার মানুষের সহযোগিতার কথা উলেস্নখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসময় হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন মনিরম্নজ্জামানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেছে।
উলেস্নখ্য, সম্প্রতি কুয়াকাটা পুলিশ ফাড়ীর ইন্চার্জ এসআই মনিরম্নজ্জামানের বদলির আদেশ হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জেলার দশমিনা থানা থেকে আসা এসআই হাসনাইন পারভেজ, এ তথ্য পুলিশ জানিয়েছে।


ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।