Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব এ্যাড. সোবাহান মৃধার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ নেতা এড.হাবিবুর রহমান শওকতের শোক

  • পিডিএফ
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, পৌর সভার মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলামের চাচা ও পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক (জাসদ ছাত্রলীগ সমর্থিত) ভিপি ও “এসো কল্যান করি” সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পটুয়াখালী জেলা বারের সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এ্যাডভোকেট আবদুস সোবাহান মৃধা। মঙ্গলবার দুপুর ১২.৩০মিনিট সময়ে ঢাকাস্থ পপুলার হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না....রাজিউন)। তার মৃত্যুতে ৭১’র মহান মুক্তিযুদ্ধকালিন পটুয়াখালীর ডেপুটি কমান্ডার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় কেন্দ্রীয় জাসদ নেতা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান পটুয়াখালী জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট খন্দকার আবদুল হাই ও সাধারন সম্পাদক শ.ম.দেলোয়া হোসেন দিলিপ, জেলা জাসদ নেতা  প্রফেসর মোঃ সানু মিয়া, জেলা যুব জোটের সভাপতি অধ্যাপক মিহির কান্তি শীল, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আজাহার আলী হাওলাদার।


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।