বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১২
পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে জমিজমার বিরোধ নিয়ে সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রুবেল(৪০), আ.ছালাম(৩৭), খবির(২২), কামাল(২৯), মোশারেফ(৩৩), মোতালেব শিকদার(৩৭) কে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা্ হয়েছে। গুরুতর
আহত রুবেল ও ছালামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় গলাচিপা থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ে করা হয়েছে। মামলার বাদি সাইফুদ্দিন জানান, বাদুরা নতুন চর মৌজায় কবলা রাখা জমিতে ঘটনার দিন আনোয়ার (৪০), দেলোয়ারের (৩৭) নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।