Sun05262013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

"সুনামি জলোচ্ছ্বাস ও লবন পানির থেকে উপকূলবাসীকে রক্ষায় সরকার বদ্ধ পরিকর"-পানি সম্পদ প্রতিমন্ত্রী

রবিবার, ১৫ এপ্রিল ২০১২

গলাচিপা প্রতিনিধি: সুনামি, জলোচ্ছ্বাস ও লবন পানির থেকে উপকূলবাসীকে রাক্ষায় আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর৷ রবিবার দুপুরে রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের খলিফার চরের বেড়ি বাঁধের কাজ উদ্বোধন অনুষ্ঠানের ইউনিয়ন আ'লীগের সভাপতি একে এম সামচুদ্দীন আবু মিয়ার সভাপতিত্বে এক জনসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহাবুবুর রহামন তালুকদার এমপি একথা বলেন৷ সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন. কোন অবস্থায় বেড়ি বাঁধের মধ্যে লবন পানি ঢোকাতে দেয়া হবে না৷ তিনি সাত দিনের মধ্যে বেড়ি বাঁধের মধ্যে নির্মিত সকল অবৈধ স্লুইচ গেট ঘের মালিকদের নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলার নির্দেশ দেন৷ সভায় বক্তব্য রাখেন কালাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো.হানিফ মিয়া, রাঙ্গাবালীর যুবলীগের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ৷ সভা শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী গত ২৫ মার্চ ঘের মালিক ও কৃষকদের মধ্যে সংর্ঘষে আহত ৪ কৃষককের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।