বুধবার, ০৯ মে ২০১২
পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপার বাউরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেড় ধরে একাধিকবার সংঘর্ষে দু'পক্ষের ১০জন আহত৷ গুরুতর আহত ২জনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেঙ্ েও ১জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে মঙ্গলবার মোসা.তুলি আক্তার বাদী হয়ে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে৷এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাউরিয়া গ্রামে ছত্তার চৌকিদারের ছেলে জুল
হককে বুধবার সকালে ওই এলাকার শহিদুল চৌকিদার, সবুজ হাওলাদার, রহিম চৌকিদার বৌ বাজারে ডেকে নিয়ে দেশী অস্ত্র ও লাঠি দিয়ে বেদরক মারধর ও মাথায় কোপ দেয়৷ এতে জুল হকের মাথা ফেটে যায়৷ আহত জুল হককে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ পরের দিন বৃহস্পতিবার সকালে বৌ বাজারে শহিদুল চৌকিদারকে একা পেয়ে জুল হকের তিন ভাই লুত্ফর, জহিরুল, মনির শহিদুল চৌকিদারকে মারধর করে৷ এঘটনার জেড় ধরে শহিদুলের লোকজন ছত্তার চৌকিদারের বাড়িতে হামলা করে ছত্তার চৌকিদারের বসতঘর ভাংচুর করে ও ছত্তার চৌকিদারকে বেধরক মারধর করে৷ এসময় ছত্তার চৌকিদারসহ ৮ জন আহত হয়৷