মঙ্গলবার, ০১ মে ২০১২
রিয়াদ হোসাইন: পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিন পানপট্টি গ্রামে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে৷ এ ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টায়৷পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাগেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আলাউদ্দিন হাওলাদার ফজরের নামাজের জন্য ওজু করতে ঘাটে যায়৷ এ সময়ে অতর্কিতে তার ভাতিজা দলিল উদ্দিন লাঠি দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে৷ এতে ঘটনাস্থলেই
তার মৃতু্য হয়৷ দীর্ঘদিন যাবত দলিল উদ্দিন অপ্রকৃতিস্থ ছিল বলে এলাকাবাসী জানায়৷ পুলিশ লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ঘাতক দলিল উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে৷ এ ব্যাপারে গলাচিপা থানার এসআই মো. জসিম জানান, মামলার প্রস্তুতি চলছে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে ভাতিজা দলিল উদ্দিনকে আটক করা হয়েছে৷