মঙ্গলবার, ০১ মে ২০১২
রিয়াদ হোসাইন: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের সোমবার সকাল ১১টায় চারটি গ্রামে টর্নেডোর ছোঁবলে বিদ্যালয় ভবন, বসতঘর, মসজিদ ও দোকানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে৷ এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের শিক্ষকসহ অনত্মত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে ৷এলাকাবাসী সূত্রে জানাগেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরকাজল ইউনিয়নের বড়শিবা, ছোটশিবা, উত্তরচরকাজল ও কপালবেড়া গ্রামের ওপর দিয়ে প্রায় ৫ মিনিট স্থায়ী টর্নেডো বয়ে যায়৷ এতে বড়শিবা রেজিস্টার প্রাথমিক বিদ্যলয়ের টিনশেডভবন উড়িয়ে নিয়ে যায়৷ এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন (৩৬) , রাসেল (১২), সাহিদা (১১), হারুন (১২) , সোলায়েমান
(১৩) , রাশিদা, শাবনুর, কাইয়ুম (২৮), খলিল চৌকিদার, (৪২), মামুনসহ (৩৬) আরও ৮ জন আহত হয়েছে৷চরকাজল ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান রম্নবেল জানান, টর্নেডোর আঘাতে বড়শিবা রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এবং ছোটশিবা গ্রামের আবদুল কাইউম (২৯), কপালবেড়া গ্রামের মো. খলিল চৌকিদার (৪২), সহ ২০জন আহত হয়েছেন৷ এ ছাড়া টর্নেডোর আঘাতে বড়শিবা লঞ্চঘাট জামে মসজিদটি বিধ্বস্ত হয়৷ বড়শিবা বাজারের দোকান উড়িয়ে নিয়ে যায় টর্নেডো৷ তিনি জানান, চরকাজল ইউনিয়নের চারটি গ্রামের প্রায় ৬০টি ঘর বিধ্বস্ত হয়৷ এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে৷ ##