গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মঙ্গলবার দুপুরে পিতা আদার আলী হাওলাদার (৩২) এর দায়ের কোপে পুত্র নিয়াজ (৬) নিহত হয়েছে। রাঙ্গাবালী থানা পুলিশ ঘাতক পিতাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে করাতি আদার আলী ৩দিন আগে পটুয়াখালী জেলা জজ আদালতে একটি হত্যার মামলায় স্বাক্ষী দিতে যায়। স্বাক্ষী দিয়ে আসার পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। সোমবার স্ত্রী নাছিমা
বেগম (২৮) কে মারধর করলে স্ত্রী বাপের বাড়ি একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে চলে যায়। ইউপি চেয়ারম্যান হাজী আ.মান্নান হাওলাদার জানান, মঙ্গলবার দুপুরে এলাকাবাসী আদারের ঘরে আগুন জ্বলতে দেখে। আগুন নিভাতে গিয়ে ঘরের মধ্যে দা দিয়ে কোপানো নিয়াজের লাশ দেখতে পাওয়া যায়। রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালীতে পিতার হাতে পুত্র খুন
বুধবার, ২৫ এপ্রিল ২০১২