Tue05212013

Last update09:34:18 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

রাঙ্গাবালীতে যৌতুকের বলী অন্তঃসত্ত্বা ফাতিমা-গ্রেফতার-১

শুক্রবার, ১৩ এপ্রিল ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে যৌতুকের বলী হয়েছে অন্তঃসত্ত্বা সানিয়া আক্তার ফাতিমা (২০)৷ বৃহস্পতিবার রাঙ্গাবালী থানা পুলিশ সানিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ সানিয়ার স্বামী রনো পাহলান (২৫) কে আটক করেছে৷পরিবার সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার ছাতিয়ান পাড়া গ্রামের জাকির সিকদারের একমাত্র মেয়ে সানিয়া আক্তার ফাতিমা মনি পাড়া গ্রামের ধলু পাহলানের ছেলে হুন্ডা চালক রনো পাহলান ১ বছর ১০ মাস আগে প্রেম করে বিয়ে করে৷ বিয়ের পরই রনো যৌতুকের জন্য প্রায়াই ফাতিমাকে মারধর করত৷ মেয়ের সুখের জন্য ৪-৫ মাস আগে ৩৫ হাজার টাকা খরচ করে ফাতিমার বাবা রনোর বাড়িতে ঘর তুলে দেয়৷ ঘর তুলে দেয়ার পরও মোটর সাইকেল কেনার জন্য ৩০ হাজার টাকা দাবী করে প্রায়ই ফাতিমাকে মারধর করতো৷ ফাতিমার চাচা মোস্তফা মেম্বার জানান, যৌতুকের দাবী পুরন না করায় রনো ও তার পরিবার ফাতিমাকে নিযর্াতন করে মেরে ঘরে আরার সাথে গলায় দড়ি দিয়ে টানিয়ে রেখেছে৷ রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম জানান, এব্যাপারে ইউডি মামলা নেয়া হয়েছে৷ লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ #

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।