Wed06192013

Last update05:20:48 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পানপট্টি ইউনিয়নের দুস্থ মত্‍স্যজীবিদের শোভাযাত্রা

বুধবার, ১১ এপ্রিল ২০১২

গলাচিপা প্রতিনিধি: গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে দুস্থ জাটকা শিকারী জেলেদের মাঝে বিশেষ ভি,জি, এফ কর্মসূচীর আওতায় তালিকা প্রনয়ন ও চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে৷ গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় প্রকৃত মত্‍স্যজীবিরা গলাচিপা শহরে একটি শোভাযাত্রা করে৷ শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের লস্কার তাজুল ইসলাম এর কাছে স্মারক লিপি দেওয়া হয়৷ স্মারক লিপিতে বলা হয় পানপট্টি ইউনিয়নে দুস্থ জাটকা শিকারীদের তালিকা প্রণয়ন ও চাল বিতরনে অনিয়মের আশ্রয় গ্রহণ করা হয়েছে৷ এতে একদিকে প্রকৃত মত্‍স্যজীবি সরকারের প্রদেয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে মত্‍স্যজীবি না হয়েও নীতি বহির্ভূত ভাবে অন্য পেশায় নিয়জিত ব্যক্তিদের মধ্যে এই সুবিধা দেওয়ায় অত্র এলাকায় ব্যাপক ৰোভের সৃষ্টি হয়েছে৷ প্রকৃত মত্‍স্যজীবিগন উক্ত সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় চরম দারিদ্রতা মোকাবেলা করছে এবং অনতিবলম্বে প্রকৃত তালিকা যাচাই বাছাই করে করে মত্‍স্যজীবিদের মধ্যে চাল বিতরনের জন্য অনুরোধ করছে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।