বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
কলাপাড়া প্রতিনিধি কলাপাড়া প্রেসক্লাবকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. শওকত হোসেন হীরন। তিনি বুধবার বিকালে কলাপাড়া প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে এ চেক তুলে দেন ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীরের হাতে। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল এক আসনের এ
মপি অ্যাডভোকেট আলুকদার মো. ইউনুস, কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিক শামসুল আলম, জীবন কুমার মন্ডল, মোহসীন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, এসএম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।