Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

ইচ্ছেঘুড়ি

ট্রেজারী ফাংশনের অনুমোদন না পাওয়ায় নন রাঙ্গাবালী উপজেলায় উন্নয়ন স্থবির

শুক্রবার, ২৭ এপ্রিল ২০১২

রাঙ্গাবালী শুধু নামেই উপজেলা৷ এখানে নেই কোন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান৷ আবার যাওবা দু'একটি আছে তারাও কাজ করতে পারছে না সরকারি ট্রেজারি না থাকায়৷ এ বছর জানুয়ারী মাসে উপজেলা নির্বাহী অফিসার ও ইউএইচএফপিও পদায়ন দেওয়া হলেও বাসত্মব অর্থে কোন কাজই করতে পারছেনা তারা৷ ফলে এ উপজেলার ট্রেজারী ফাংশনের অনুমোদন না পাওয়ায় কোন কর্মকর্তা ুকর্মচারী বেতন-ভাতা উত্তোলন করতে পারেনি ৷ একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প, সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের কার্যক্রমের

কাওসার সভাপতি ও রাকিবুল সম্পাদক গলাচিপায় আগুন মুখা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

বুধবার, ২৫ এপ্রিল ২০১২

গলাচিপায় আগুন মুখা খেলাঘর আসরের সম্মেলন রবিবার বিকেলে গনি স্মৃতি পাঠাগার হল রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য নাসরিন মোজাম্মেল এমা। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পংকজ কর্মকার। সম্মেলনে মো.কাওসার সভাপতি, রাকিবুল হাসান রুসেল সাধারণ সম্পাদক ও মাসুদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


গলাচিপায় রাতে শীত দিনে গরম

বুধবার, ০৭ মার্চ ২০১২

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
ফালগুনের আগুন আর ধুলির বাতাসে  দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মাঠ ঘাট ফেটে চৌচির হওয়ার কথা। এখানে দিনে ধুলি ও আগুন হাওয়া না থাকলেও আবহাওয়া গরম হয়ে উঠেছে। রাতে লেপ বা কাথা -কম্বল মুড়িয়ে না  শুলে শীতের কারণে ঘুমানো যায় না। দিনে গরম রাতে শীত, কুয়াশা আর ঠান্ডা বাতাস বইতে াকায় মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। এমন উল্টা-পাল্টা আবহাওয়া বিরাজ করায়  উপজেলার অধিকাংশ বাসা-বাড়ির লোকজন শর্দ্দি-জ্বড় ও মাথা ব্যথায় আক্রান্ত হচ্ছে।

ব্জি চাষ করে দারিদ্রতাকে জয় করেছে গলাচিপার দক্ষিন চরখালীর লুৎফা বেগম

শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১২

পতিত জমিতে সবজি চাষ করে দরিদ্রতাকে জয় করেছে জেলার গলাচিপা উপজেলার দক্ষিন চরখালী গ্রামের লুৎফা বেগম। প্রাকৃতিক দুর্যোগ তাকে দমিয়ে রাখেতে পারেনি। ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে দরিদ্রতা ও প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করেছে। স্বামী ছালাম সিকদার ক্ষদ্র মৎস্য ব্যবসায়ী। ২০০৭ সালে প্রলয়ংকারী ঘূণীঝড় সিডর সংসার চালানোর শেষ সম্বল মাছের গদি ঘরটি ও কেনা মাছসহ ভাসিয়ে নিয়ে যায়। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে সংসার চালানোর শেষ সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে লুৎফার পরিবার। ছোট ছোট দুটি কন্যা সন্তান আর নিজেদের দু’জনের আহার জোগাতেই লুৎফার স্বামী ছালাম সিকদারকে অন্যের সাথে  কাজ করতে হতো। দুই মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এসময় লুৎফা সংসারের হাল ধরার চিন্তা করলো। বাড়ির কাছে ওয়াপদা বেড়ি বাঁধের বাইরে নদীর পারের নিজের ও প্রতিবেশির কিছু পতিত উচুঁ জমিতে ২০০৮ সালে শীত কালীন সবজি চাষ শুরু করে কিন্তু পুঁজির অভাবে তেমন লাভের মুখ দেখতে পারেনি। ২০০৯ সালের জুন মাসে সুদমুক্ত ঋণের প্রস্তাব নিয়ে এগিয়ে এলো মুসলিম এইড বাংলাদেশের আইডিবির প্রোগ্রামের ফায়েল খায়ের প্রকল্পের কর্মীরা। ওই বছর জুন মাসে প্রথম বার ১০ হাজার টাকা ঋণ নিয়ে লুৎফা ও তার স্বামী ছালাম সিকদার বর্ষাকালীন সবজী চাষ করে ২০ হাজার টাকা লাভ করে। এরপর আর পিছনে তাকাতে হয়নি লুৎফার। তিন বছর মুসলিম এইড বাংলাদেশের ফায়েল খায়ের

গলাচিপায় ধূমপান বিরোধী জনপ্রতিনিধিদের সভা

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১১

গলাচিপা প্রতিনিধিঃ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন-২০০৫ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বেলা ১১টায় গলাচিপা পৌরসভা মিলনায়তনে জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আয়োজক সংগঠন উদ্যোগ এর সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গলাচিপা পৌর মেয়র হাজী আঃ ওহাব খলিফা। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সুশিল চন্দ্র বিশ্বাস, কাউন্সিলর ঝন্টু মিস্ত্রী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম প্রমুখ। সভায় বক্তারা ধূমপান ও তামাক

গলাচিপায় জাতীয় বিদু্ৎ সপ্তাহ ২০১১ পালিত

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১১

সোহাগ রহামন : বুধবার সকাল ৯ টায় গলাচিপা পলস্নী বিদু্যৎ অফিস এলাকা থেকে জাতীয় বিদু্যৎ সপ্তাহের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লস্কার তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি বনর্াঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। র্যালিতে গলাচিপা পলস্নী বিদু্যৎ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সবায় সভাপতি্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যন জনাব, ফজলুর রহমান

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পটুয়াখালীর দুর্গম এলাকায় ৬ দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

বুধবার, ২৩ নভেম্বর ২০১১

ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পটুয়াখালীর দুর্গম এলাকায় ৬ দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথম দিনে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদ ভবনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চিকিৎসা সেবা চলবে। গণস্বাস্থ্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা গাইনী, সার্জারী, মেডিসিন, শিশু, চক্ষু, কার্ডিওলজি, ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করেন। আগামি ২৮ নভেম্বর পর্যন্ত পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া, পানপট্টি, রতনদী তালতলী, বকুলবাড়িয়ার দুর্গম এলাকায় আরো ৪টি ইউনিয়নে সাধারণ মানুষের

গলাচিপার চিকনিকান্দিতে ৪দিন ব্যাপী শ্রী কৃষ্ণের রাস মেলা শুরু

বুধবার, ০৯ নভেম্বর ২০১১

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা'র চিকনিকান্দিতে বন্দর সনাতন যুব সেবা সংঘ আয়োজিত ৪দিন ব্যাপী শ্রী শ্রী কৃষ্ণের রাস মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে এ রাস মেলা শুরু হয়ে ১২ নভেম্বর মহা প্রসাদ বিতরনের মাধ্যমে এ রাস মেলা সমাপ্ত হবে বলে চিকনিকান্দি বন্দর সনাতন যুব সেবা সংঘ কর্তৃপক্ষ জানিয়েছেন। এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৫:৩০মিঃ মঙ্গল দ্বীপ প্রজ্জলন, ৬টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, রাত ১১:৩০মিঃ শ্রী কৃষ্ণের রাস লীলা অধিবাস এবং অহরাত আনন্দ কীর্ত্তন। ১০ নভেম্বর বৃহস্পতিবার পুজা-অর্চনা, যাগ-জজ্ঞ ও রাত

গলাচিপায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

রবিবার, ৩০ অক্টোবর ২০১১

স্বাস্থ্য সম্মত পায়খানা সকলের অধিকার-২০১৩ সনে সবার জন্য স্যানিটেশ অধিকার- এ শ্লোগানকে সামনে রেখে এনজিও ফোরাম ও ডিপিএএইচই ডানিডার সহযোগিতায় রবিবার গলাচিপায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে এনজিও ফোরামের রিজিওনাল ম্যানেজার খন্দকার রাকিবুজ্জামন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লস্কার তাজুল

গলাচিপায় নেক্সাস-৯৩ উদ্যোগে শিশু নির্যাতন মাদকাসক্তি প্রতিরোধে করনীয় বিষয়ক অনুষ্ঠান

বুধবার, ০৫ অক্টোবর ২০১১

সোমবার সন্ধ্যা ৭টায় গলাচিপা সাহাবাড়ি দুর্গামনন্দিরে নেক্সাস-৯৩ এর উদ্যোগে শিশু নির্যাতন, মাদকাসক্তি প্রতিরোধে করনীয় এবং সুন্দরবনকে ভোটদানের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেক্সাসের সভাপতি সাইমুন রহমান এলিটের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সদস্য অনাথ সাহা, পৌরকাউন্সিরল আশিষ কুমার সাহা, নেক্সাসাসের যুগ্মসম্পাদক সুমন নন্দী, মিহির কুমার শীল, কোষাধ্যৰ পলাশ কর্মকার ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক খোকন দত্ত প্রমুখ। সভায় বক্তারা শিশু নির্যাতন না করার অঙ্গীকার করেন। এছাড়া মাদক প্রতিরোধ করতে নিজেদের পরিবার ও এলাকা থেকে প্রথম কাজটি শুরম্ন করার কথা ঘোষণা দেন।


তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে গলাচিপায় মতবিনিময় সভা

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১১

গলাচিপায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগ'র আয়োজনে "গলাচিপা উপজেলায় তামাক নিয়ন্ত্রন আইন-২০০৫ বাস্তবায়নের বর্তমান অবস্থা ও করনীয়" শীষক এক মতবিনিময় সভা রবিবার দুপুরে স্থানীয় গনি স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকতর্া মো.মোবাশ্বের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহ সভাপতি বাসুদেব দুয়ারি, বেসরকারি সংস্থা সিএসডিপির নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, সিডিএইচসির নির্বাহী পরিচালক মো.জহিরুল ইসলাম, পানপট্টি কলেজের প্রভাষক সুব্রত রায় প্রমুখ।


একটি বাড়ি একটি বাড়ি খামারের সুবিধাভোগীদের মধ্যে গাছের চারা বিতরন

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১১

গলাচিপায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে গাছের চারা বিতরন করেন পটুয়াখালী জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী ৯০টি পরিবারের মধ্যে গাছের চারা বিতরন করেন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লস্কার তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান, গলাচিপা ইউসিসি চেয়ারম্যান মো. এসহাক আকন, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. নজরম্নল

রাঙ্গাবালীতে গর্ভবতী মা'য়েদের টিকা ও চেক আপ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১১

রঙ্গাবালী সমন্বয় পরিষদ উদ্যোগে গত সোমবার সকাল ১০ টায় রাঙ্গাবালী ইউনিয়ন মা ও শিশু কল্যান কেন্দ্রে গর্ভবতী মা\'য়েদের টিকাদান ও চেক আপ বিষয়ক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ আনুতোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী ডাঃ রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ডাঃ ফিরোজ আলম, শহিদুল ইসলাম। সভায় গর্ভবতী মা\'দের টিকাদান ও চেক আপ বিষয়ে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কোডেক গলাচিপা উপজেলা সমন্বয়কারী জেসমিন। সভায় অর্ধশতাদিক গর্ভবতী মা সহ অন্যান্য দম্পতি পরিবার অংশগ্রহন করেন।

গলাচিপায় দুঃস্থদের নগদ টাকা বিতরণ করলেন এমপি গোলাম মাওলা রনি

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১

রবিবার দুস্থদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা বিতরন করেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সকাল ১০টা থেকে গলাচিপা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২৭শ দুস্থদের মধ্যে এটাকা বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সাথে ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক, উপজেলা আ'লীগের (একাংশের) সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী সহিদ,

গলাচিপাতে ১৬লাখ টাকার কারেন্টজালসহ ৪জনকে আটক করেছে পুলিশ

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১

গলাচিপার রামনাবাদ নদীতে অভিযান চালিয়ে পটুয়াখালী পুলিশ ১৬লাখ টাকা মূল্যের প্রায় ৮০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২লাক টাকা মূল্যের প্রায় ৫মন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে। একই সাথে এ সকল জিনিস ব্যবহারের অভিযোগে স্থানীয় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
পটুয়াখালী সদর সার্কেলের এ এসপি এ এইচ এম আজিমুর হক জানান, ইলিশ মৌসুমে সাগর কিংবা নদীতে পর্যাপ্ত ইলিশ না পরার পিছনে জাটকাসহ ছোট মাছ নিধন অন্যতম প্রধান কারণ। প্রতান্ত এলাকায় একদল দুষ্টচক্র সুযোগ পেলেই অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে নদী থেকে ছোট মাছ নিধন করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে গলাচিপার রামনাবাদ নদীতে এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরারত প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬লাখ টাকা। একই সাথে ব্যবহার নিষিদ্ধ প্রায় ৫মন পলিথিন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২লাখ টাকা। একই সাথে এ ঘটনার সাথে জড়িত বা এসকল জিনিস ব্যবহারের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মিন্টু নাথ,জাকির হোসেন,ফকু শিকদার এবং মোঃ হারুন। এদের সকলের বাড়ী ডাকুয়া এলাকায়। অবিযান পরিচালনায় পটুয়াখালীর ডিবি অফিসের সদস্যরা অংশ নেয়

গলাচিপায় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবীতে মানবন্ধন ও সমাবেশ

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১১

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন, ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ও সকল জতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবীতে জেলা ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গলাচিপা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বুধবার সকাল ১০টায় মানবন্ধন কর্মসূচী পালন করে। গলাচিপা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে এ কর্মসূচী পালন করা হয়। এতে পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলার মুক্তিযোদ্ধারা সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী

প্রেসক্লাব সভাপতি এড.আলমগীর হোসেনকে রাঙাবালীর মিজানুর রহমান তসলিমের অভিনন্দন

মঙ্গলবার, ২১ জুন ২০১১

স্টাফ রিপোর্টারঃ দৈনিক তেতুলিয়ার সম্পাদক এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় রাঙাবালী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তেতুলিয়ার রাঙাবালী থানা সংবাদদাতা মোঃ মিজানুর রহমান তসলিম প্রেসক্লাবের পক্ষে প্রানঢালা অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এড. আলমগীর হোসেনকে বলেছেন, আপনার কর্মযজ্ঞ হোক সমাজের কল্যানে, শান্তির স্বপক্ষে, উন্নয়নের বজ্রমুষ্ঠি হাত। আপনার সঠিক তথ্য প্রকাশে পটুয়াখালী জেলার সাধারন মানুষের জীবন ধারার উন্নয়ন মূলক পরিবর্তনের সহায়তার দ্বার উন্মোচিত হোক। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতির কর্মময় জীবনের সফলতা ও উন্নতি কামনা করেন সাংবাদিক মিজানুর রহমান তসলিম।


গলাচিপায় আগুন মূখা খেলাঘর উদ্যোগে কবি নজরুলের জন্মজয়ন্তী পালিত

বুধবার, ০১ জুন ২০১১

স্টাফ রিপোর্টারঃ গলাচিপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ১১২ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগুন মূখা খেলাঘর আসরের উদ্যেগে আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো.কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মু.সোহরাব আলী। বিশেষ অতিথি ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মকবুল খান, এ্যাড.মোখলেচুর রহমান খোকন। আলোচনায় অংশ নেন গলাচিপা ডিগ্রি কলেজের শিক্ষক নাসরিন জাহান, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক আনোয়ার হোসেন শিপন, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মো.আবু ইউসুফ রুবেল, পানপট্টি কলেজের শিক্ষক সুব্রত রায়, সাংবাদিক বিনয় কর্মকার, সাংবাদিক মাসুদুর রহমান, সাংবাদিক রাকিবুল হাসান রুসেল প্রমুখ। আলোচনা সভা শেষে আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।