Wed06192013

Last update04:43:34 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

গলাচিপায় দূর্নীতির অভিযোগে মাদ্রসার সুপারকে সাময়িক বরখাস্ত

সোমবার, ০৭ মে ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ জেলার গলাচিপায় অর্থ আত্মস্বাত ও দূর্নীতির অভিযোগে মানিক চাঁদ দাখিল মাদ্রসার সুপারকে সাময়িক বরখাস্ত করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটি৷ শনিবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়৷অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মানিক চাঁদ দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো.নুরউদ্দিন ১লাখ ১৭ হাজার টাকা আত্মসাত ও সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করার অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটি মানিক চাঁদ দাখিল মাদ্রসার সুপারকে সাময়িক বরখাস্ত করেছেন৷ পরিচালনা কমিটির সভাপতি মো.হানিফুজ্জামান জানান, বিভিন্ন আর্থিক অনিয়ম ও আমার স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করায় পরিচালনা কমিটির সভায় সুপার মাওলানা মো.নুরউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ সুপার মাওলানা মো.নুরউদ্দিনকে মুঠো ফোন একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।