Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

রাঙ্গাবালীতে প্রধান শিক্ষক লাঞ্ছিত আসবাব পত্র ভাংচুর

মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১২

 

গলাচিপা প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হতে না পেরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ক্যাডারদের হাতে লাঞ্ছিত হয়েছে কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ সোমবার ক্যাডাররা প্রধান শিক্ষককের কক্ষে ঢুকে আসবাব পত্র ভাংচুর ও অকথ্য ভাষায় গলাগালা করে৷ সূত্র জানায়, গত রবিবার রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের অনুষ্ঠিত হয়৷ সভাপতি পদে রাঙ্গাবালী কলেজের অধ্যক্ষ আ.রাজ্জাক নির্বাচিত হন৷ ওই পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান কবির চানও প্রতিদ্বন্দ্বী প্রাথর্ী ছিলেন৷ সভাপতি পদে নির্বাচিত হতে না পেরে সোমবার ১২টার দিকে আহসান কবির চানের নেতৃত্বে ১০/১২ টি মটর সাইকেল যোগে স্কুল চলাকালীন সময় মঞ্জু হাওলাদার, মিলন হাওলাদার, সাইফুল, শাহাবুদ্দীন, ল্যাংরা কামালসহ ২০/২৫ জন ক্যাডার প্রধান শিক্ষককের কক্ষে ঢুকে প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে শাররীরিক ভাবে লাঞ্ছিত এবং আসবাব পত্র ভাংচুর করে৷ এসময় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আতংকিত হয়ে দিগবিদিগ ছোটাছুটি করে৷ এরপর ক্যাডাররা রবিবারের সভার সিন্ধান্ত বাতিল করে আহসান কবির চান সভাপতি করার জন্য হুমকি দিয়ে স্থান ত্যাগ করে৷ এব্যাপারে আহসান কবির চানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেনি৷
#

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।