শনিবার, ০৪ আগস্ট ২০১২
দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুমকি উপজেলা বিএনপি কার্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, মো. জাহিদুল হক
হাওলাদার, উপজেলা ছাত্রনেতা বশিরুল আলম মৃধা, জসিম উদ্দিন সম্ভু,। মাহমুদ কলির সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল বাক্কি, আল-আমিন, ফজলে রাবি্ব, তানভির, জাবির, মামুন, অপু, ইমরান, তিশাম প্রমুখ।##