শনিবার, ১৪ মে ২০১১
দুমকি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম আবার চাঙ্গা হয়ে উঠছে ।
জেলা আ'লীগের হস্তক্ষেপে ইতিমধ্যে দলীয় অভ্যন্তরীন কোন্দলের অবসান হলে গতকাল শতস্ফুর্তভাবে সকলের উপস্থিতিতে বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার বাচ্চু'র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন হাওলাদার ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী মৃধা । ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুর রহমান পিকু'র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন বাদল , যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খান , সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরাস ও আনিসুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান মিকু,সহ-প্রচার সম্পাদক শামীম খান, জনতা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ সাগর এবং পাংগাশিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ খলিলুর রহমান প্রমুখ ।
এম আমির হোসাইন
পটুয়াখালী ওয়েব
দুমকি