Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

রাজনীতি

দুমকিতে ক্রিকেট খেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে মহিলা সহ আহত-১০

শনিবার, ১৯ মে ২০১২

দুমকিতে গত শুক্রবার সন্ধ্যায় গ্রামীণ ব্যাংক সড়কে ক্রিকেট খেলা নিয়ে দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে৷ ফোরকান (৩৫), শিউলী বেগম (৩৫), রাকিব(১৬), মামুন (১৫), মজিদ ঘরামী (৫০) কে আশংকা জনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুমকি গ্রামের হাবিব ঘরামীর ছেলে মামুন ও সোবাহান হাওলাদারের ছেলে রাকিবের

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে শ্রমিক দলের কমিটি গঠন

বুধবার, ০৯ মে ২০১২

 

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে৷ গাজী আবদুল জব্বারকে আহবায়ক এবং আনোয়ার হোসেন খাঁনকে যুগ্ম আহবায়ক করে ২১সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে৷ কমিটির ১০জন যুগ্ম আহবায়করা হলেন, যথাক্রমে বশির উদ্দিন মৃধা, মো: সাইফুল ইসলাম মৃধা (হলুদ), মো: উজ্জল মৃধা, কামাল হোসেন হাওলাদার, মো: ফুল শরীফ, সৈয়দ রুহুল আমীন, আ: আজিজ

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বুধবার, ০৭ মার্চ ২০১২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে৷ এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, সমাবেশ ও আলোচনা৷ বুধবার সকাল ৭ টা থেকে জয়বাংলার পাদদেশে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়৷

...বিস্তারিত পড়ুন...

প্রধানমন্ত্রী আসছেন তাই পটুয়াখালীর উপকূলে সাঁজ সাঁজ রব

শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১২

এম আমির হোসাইন, দুমকি প্রতিনিধি: আগামী ২৫ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পটুয়াখালীর উপক‚লীয় এলাকা রাঙ্গাবালী, কুয়াকাটা, ও কলাপাড়ায় সাঁজ সাঁজ রব ওঠেছে। ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের। চলছে ব্যাপক আয়োজন। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মীদের ব্যস্ত সময় কাটছে সভা-সমাবেশের মধ্যে। সবার একটাই উদ্দেশ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে স্বাগত জানানো। ব্যাপক জনসমাগম ঘটিয়ে কলাপাড়ার সমাবেশ সফল

...বিস্তারিত পড়ুন...

তুচ্ছ ঘটনায় দুমকির আংগারিয়া এলাকা উত্তপ্ত

রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০১২

দুমকি প্রতিনিধি আদালতে দায়েরকৃত মামলার বিরোধ মীমাংসার চেষ্টাকালে গত শনিবার বিকালে ইউপি চেয়ারম্যানের সামনে দু'পক্ষের হামলার ঘটনায় দুমকির আংগারিয়া এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে । হামলার শিকার হয়ে বিরোধী দু'গ্রুপের মধ্যেই বিরাজ করছে চাপা উত্তেজনা । ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার আশংকায় আতংকিত আংগারিয়া বাজারের ব্যবসায়ীসহ সাধারন মানুষ ।
স্থানীয় সুত্রে জানা যায় , দুমকি সাতানী গ্রামের মোক্তার আলী সিকদার বাদী হয়ে আংগারিয়া গ্রামের মন্টু খান গ্রুপের বিরুদ্ধে আদালতে মামলা করলে তদন্তের

...বিস্তারিত পড়ুন...

পবিপ্রবি'র আন্তঃসেমিস্টার ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১২ অনুষ্ঠিত

শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১২

 

এম আমির হোসাইন,দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃসেমিস্টার ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১২ ফাইনাল খেলা গতকাল বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন খেলার উদ্বোধন করেন। ছাত্রদের একক প্রতিযোগিতায় মাৎস্য বিজ্ঞান অনুষদের ১ম সেমিস্টারের ছাত্র রাতুলকে হারিয়ে বিবিএ ৮ম সেমিস্টারের ছাত্র মোঃ মেহেদী হাসান জনি চ্যাম্পিয়ন হয়। ছাত্রীদের একক প্রতিযোগিতায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ৭ম সেমিস্টারের ছাত্রী মোহসিনা মান্নানকে হারিয়ে কৃষি অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী নিলুফা খন্দকার এ্যানি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ছাত্রদের দ্বৈত প্রতিযোগিতায় বিবিএ ৫ম সেমিস্টারের তানিম ও তুহিনকে হারিয়ে বিবিএ ৮ম সেমিস্টারের ছাত্র মোঃ মেহেদি মাসুদ ও মিনারুল ইসলাম চ্যাম্পিয়ন হয়। ছাত্রীদের দ্বৈত প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্ধিতার মাধ্যমে কৃষি ১ম সেমিস্টারের জেসমিন আক্তার ও মৌসুমিকে হারিয়ে কৃষি

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে সন্ত্রাস দমনে সামাজিক বৈঠক সন্ত্রাসীদের দমনে ওসি ও ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১২

দুমকি প্রতিনিধি: উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামে এ মাসেই পর পর সংঘটিত দুটি সন্ত্রাসী ঘটনায় আতংকিত এলাকাবাসী অবশেষে সন্ত্রাস দমনে নেমেছে । গত বুধবার বিকালে ৫ নং ইউনিটের পশ্চিম ঝাটরা , দুমকি সাতানী , পুর্ব ঝাটরা , রূপাশিয়া ও আংগারিয়া এলাকার শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ এক সামাজিক বৈঠকে বসেন । বৈঠকে থানা পুলিশ ইন চার্জ মোঃ শাহনেওয়াজ , ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মতর্্থজা , ইউপি সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । বৈঠকে থানা ইন চার্জ

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে বিএনপি'র দু'গ্রুপের সহিংসতায় ১০ নেতা-কর্মী আহত

মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১২

এম আমির হোসাইন,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিএনপি'র দলীয় কোন্দলে দু'গ্রুপের হামলা-সহিংসতা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় যুবদলের স্বাগত মিছিল পন্ড এবং কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছে। গতকাল সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহ ও সাবেক স্ব-রাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপি আয়োজিত মিছিলে লেবুখালী আঞ্চলিক বিএনপির একটি গ্রুপ হামলা চালায় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদলকর্মী দুলাল শরীফ ও রিপন শরীফের নেতৃত্বে ৮/১০ জনের একটি গ্রুপ বিএনপি সভাপতি মো: খলিলুর রহমানকে টার্গেট করে আকস্মিক হামলা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দু'গ্রুপের মধ্যে মুখোমুখী হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। এতে

...বিস্তারিত পড়ুন...

বই বিতরন উপলক্ষে দুমকিতে শিক্ষকদের রেলি

সোমবার, ০২ জানুয়ারী ২০১২

দুমকি প্রতিনিধিঃ ২০১২ শিক্ষা বর্ষের মাধ্যমিক স্তরের শিক্ষাথীদের মাঝে বই বিতরন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান ,ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম, থানা অফিসার

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোমবার, ০২ জানুয়ারী ২০১২

দুমকি প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দুমকিতে গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৭টায় উপজেলা কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো:

...বিস্তারিত পড়ুন...

আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই কেবল দেশের উন্নয়ন হয় -ধর্ম প্রতিমন্ত্রী এড.মো: শাহজাহান মিয়া এমপি

শনিবার, ৩১ ডিসেম্বর ২০১১

এম.আমির হোসাইন, দুমকি প্রতিনিধি
ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মো: শাহজাহান মিয়া এমপি বলেছেন, আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই কেবল দেশের উন্নয়ন হয়। লেবুখালী ব্রিজ নির্মানের উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন, ৪৫৭ কোটি টাকা ব্যয়ে স্বপ্নের সেতুটি নির্মিত হলে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থায় দক্ষিনাঞ্চলবাসীর বৈপ্লবিক উন্নয়ন বয়ে আনবে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার জনতা ডিগ্রী কলেজ মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেছেন।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আনোয়ার হোসেন হাওলাদার'র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: শাহজাহান সিকদার'র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে স্বরাস্ট্র মন্ত্রীর ভুয়া ভগি্নপতি পরিচয়ে আটক ১

শনিবার, ২৪ ডিসেম্বর ২০১১

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে শনিবার দুপুরে থানা পুলিশ আংগারিয় ইউপির দুমকি সাতানী গ্রাম থেকে হুময়ুন কবির (৪৪)স্ব-রাষ্ট্র মন্ত্রী এ্যড. সাহারা খাতুনের ভুয়া ভগি্নপতি পরিচয়ে প্রতারনার অভিযোগে দুমকি থানা ইনচার্জ জি এম শাহ নেওয়াজ। প্রতারক কবিরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ কবিরের বিরুদ্ধে প্রতারনার মামলা দিয়ে পটুয়াখালী কোর্টে প্রেরন করবেন বলে জানিয়েছেন। ওসি জানান হুমায়ুন কবির ঢাকাতে গাড়ির ব্যবসা

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে জামায়াত নেতাদের খুজঁছে পুলিশ ঃ মাওলানা ফারুক ও হাবিবুর রহমান গ্রেফতার

সোমবার, ১৯ ডিসেম্বর ২০১১

এম আমির হোসাইন : দুমকিতে জামায়াত নেতাদের এখন পুলিশ খুজেঁ বেড়াচ্ছেন । রাতে তল্লাসী চালানো হচ্ছে তাদের বাড়িতে । পুলিশ জানান, তাদের বিরুদ্ধে যানবাহনে হামলা, ভাংচুর, বোমাবাজিসহ ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে । এমন অভিযোগে রবিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা হাবিবুর রহমানকে আটক করে গতকাল সোমবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে চালান দেয়া হয় । এছাড়াও একই রাতে উপজেলা

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে বিএনপির বিৰোভ সমাবেশ

শনিবার, ০৩ ডিসেম্বর ২০১১

গতকাল শনিবার বিকেলে দুমকি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিৰোভ সমাবেশ ও মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এসে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নসীব সিনেমা চত্বর এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ ২৬ হাজার বিএনপি নেতাদের বিরম্নদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রস্তুতি হিসেবে সরকার প্রতিবেদন প্রকাশ করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি কর্মসূচী পালন করে। উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার আবু হানিফ খানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা

...বিস্তারিত পড়ুন...

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে দুমকিতে যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শনিবার, ১২ নভেম্বর ২০১১

শুক্রবার দুমকিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জম্মদিনের কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ সভাপতি মো: ইউনুছ আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ'লীগ আহবায়ক

...বিস্তারিত পড়ুন...

পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে মুক্তিযোদ্ধা-ছাত্র সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম - পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার

শনিবার, ২২ অক্টোবর ২০১১

এম আমির হোসাইন :
যুদ্ধাপরাধীদের বিচার আমরা যদি শেষ করে যেতে নাও পারি নতুন প্রজম্ন তাদের বিচার শেষ না করে ঘরে ফিরবে না। যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব আমি আজ নতুন প্রজম্নের হাতে তুলে দিলাম। নতুন প্রজম্ন মানবতা বিরোধী অপরাধীদের বিচার অবশ্যই এ দেশে করবে। সেক্টর কমান্ডারস ফোরাম এর চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ '৭১ বরিশাল বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় অডিটরিয়ামে আজ (২২ অক্টোবর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-ছাত্র এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও

...বিস্তারিত পড়ুন...

আদর্শ উপজেলা গঠনে শিক্ষাই প্রথম সোপান শিক্ষা সচেতনতা-১১,ছেলে হউক মেয়ে হউক সন্তান ও শিক্ষাথর্ী হিসাবে সমাধিকার নিশ্চিত করতে হবে হারুন-অর-রশীদ হাওলাদার উপজেলা চেয়ারম্যান, দুমকি

বুধবার, ০৫ অক্টোবর ২০১১

বর্বর যুগে মেয়ে সন্তান জন্ম নিলে জ্যান্ত কবর দেওয়া হতো। অথচ নারীর অধিকার ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মেও স্বীকৃত। পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে আদম এবং হাওয়া ০২ জনকে দিয়ে। আমাদের পবিত্র সংবিধানে নারীর অধিকার সুস্পষ্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নারী। আমরা তাঁদের নেতৃত্বে যার যার অবস্থান থেকে কাজ করছি। আজও অনেক পরিবারে ভাল খাবার এবং যত্ন ছেলের জন্য আর নিম্নমান মেয়েদের জন্যে।বিদ্যালয় শিক্ষকরা মেয়ে শিক্ষাথর্ীকে প্রথম সারিতে বসাতে ইতস্ত অথবা কার্পন্যতা করেন। যা নিতান্তই দুঃখজনক। এ বাঁধ ভাংগতে হবে-ভাংগবই ইনশাল্লাহ্ । আমাদের অভিজ্ঞতায় বলে বৃদ্ধবয়সে মা-বাবার প্রতি ছেলে অপেক্ষা মেয়েরা বেশী যত্নবান হন। এ অভিজ্ঞতা আজকের মা দের কম থাকার কথা নয়। মাছের মাথা একটি ছেলেকে দিলে অন্য টি বা অন্য দিন মেয়েকে দেওয়া উচিত। আমাদের

...বিস্তারিত পড়ুন...

ধর্ম যার যার, উৎসব সবার --এড. মোঃ আফজাল হোসেন

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১১

এম আমির হোসাইন  : বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এড. মো: আফজাল হোসেন বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামীলীগ আমলেই সাম্প্রদায়িক সম্প্রিতির নিশ্চয়তা দেওয়া হয়েছে। সব ধর্মের লোকজনের অংশগ্রহণে সকল ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় বলে তিনি জানান। বিএনপি'র বিভিন্ন অযৌক্তিক দাবীর তীব্র সমালোচনা করে তিনি আরো বলেন, অনর্ত্দবর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা হচ্ছে। বিএনপির কোন ষড়যন্ত্রেই কাজ হবে না, দেশের জনগণ বিএনপির অপরাজনীতির কৌশল বুঝতে পেরেছে । সরকারকে কোন ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামীলীগ কোন ঠুনকো

...বিস্তারিত পড়ুন...

দুমকির সাবেক ইউপি সদস্য রফিক এখন গ্রামবাসীদের কাছে মূর্তিমান আতংক

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১১

পটুয়াখালীর দুমকিতে সাবেক ইউপি সদস্য রফিক এখন গ্রামবাসীদের কাছে মূর্তিমান আতংক৷ তুচ্ছ ও সাজানো ঘটনায় গ্রামবাসীদের মধ্যে বিরোধ সৃষ্টিতে তার জুড়ি নেই৷ এসব বিারোধের পক্ষ নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা-মামলায় জড়িয়ে হয়রানী নির্যাতনের প্রকাশ্যে ও নেপথ্যের মদদদাতা, চিহ্নিত ভূমিদসু্য, এলাকার হোয়াইট কালার ক্রিমিনাল রফিক ও তার বাহিনীর অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে৷ প্রভাবশালী ওই সন্ত্রাসী চক্রের হয়রানী এড়াতে জলিশা গ্রামের বাসিন্দা মজিদ খা নামের একব্যক্তি সমপ্রতি দুমকি থানায় সাধারন ডায়েরী করেছেন৷

...বিস্তারিত পড়ুন...

হরতালের নামে বিএনপিকে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না --এড. মো: আফজাল হোসেন

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আফজাল হোসেন বলেন, ইস্যুবিহিন হরতালের নামে বিএনপিকে দেশব্যাপী জালাও, পোড়াও ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। গতকাল বিকেলে নিজ জেলা পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে ঈদ-পূণর্মিলনী সভায় বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ-পূণর্মিলনী সভায় আবদুল আজিজ মাষ্টার, মজিবুর রহমান মাষ্টার, মাওলানা আলমগীর

...বিস্তারিত পড়ুন...

দুমকিতে উপজেলা মহিলা ভাইস্-চেয়ারম্যনকে প্রান নাশের হুমকি

মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১১

এম আমির হোসাইন , দুমকি থেকে :পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাসিমা বেগমকে প্রান নাশের হুমকি দিয়েছে উপজেলা চেয়ারম্যানের পিএ আবুল বাশার । জীবনের স্বাভাবিক নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন নাসিমা বেগম।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের অফিসে উপজেলার সার্বিক উন্নয়ন বিষয নিয়ে চেয়ারম্যানের সাথে আলোচনার এক পর্যায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজের

...বিস্তারিত পড়ুন...


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।