Fri05242013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

য়রা-লোহালিয়া দক্ষিনাঞ্চলের আভ্যন্তরীন নৌ-যান চলাচল বিঘি্নত

শুক্রবার, ২০ এপ্রিল ২০১২

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা ও লোহালিয়া নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে৷ নদীর বাঁকে বাঁকে অসংখ্যে ডুবোচর জেগে ওঠায় নদীর অস্তিত্বের সংকট সৃষ্টি হয়েছে৷ বিঘি্নত হচ্ছে আভ্যন্তরীণ নৌ-রুটসহ বিভিন্ন প্রকার নৌ-যান চলাচল৷ একই সাথে লেবুখালী ফেরী পারাপারেও দেখা দিয়েছে অবর্নর্ণীয় দুর্ভোগ৷ ফেরীঘাটের উত্তরপাড় দুধলমৌ পন্টুণসহ আশে-পাশে জেগে ওঠা বিশাল ডুবো চর জেগে ওঠায় ফেরী চলাচল মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে৷ পটুয়াখালী জেলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত পায়রা ও লোহালিয়া নদীর বাঁকে বাঁকে বিশাল বিশাল চর ও বিভিন্ন স্থানে অসংখ্য ডুবো চর জেগে ওঠায় দক্ষিনাঞ্চলীয় প্রধান দু'টি নদীর অস্তিত্বের সংকট সৃষ্টি হয়েছে৷ এককালের ঐতিহ্যবাহী বিশাল আকৃতির পায়রা ও লোহালিয়া নদী এখন ক্ষীণ হয়ে গেছে৷ বরিশালের দক্ষিন উপজেলা বাকেরগঞ্জের সীমান্ত ও পটুয়াখালীর প্রবেশ দ্বার দুমকি উপজেলার পূর্ব-পশ্চিম সীমান্ত দিয়ে দক্ষিনে প্রবাহিত পায়রা ও লোহালিয়া দক্ষিনাঞ্চলের প্রধান দু'টি নৌ-পথ নাব্যতা সংকটের কারনে মারাত্মক হুমকির মুখে রয়েছে৷ চর-ডুবোচর জেগে ওঠায় এ দু'টি রুটের নৌ-যান চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মক ভাবে৷ পটুয়াখালীর উত্তরে দুমকি ও বাউফল উপজেলার সিমান্ত দিয়ে প্রবাহিত লোহালিয়া নদীর ঝিলনা, সন্তোষদি, চরগরবদি, বাবনিকাঠী, পালের ডাঙ্গা এলাকায় দু'তীরে বিশাল বিশাল চর জেগে লোহালিয়া নদী আস্তে আস্তে ক্ষীণ হতে চলেছে৷ এ দু'টি নৌ-রুটে আভ্যন্তরীণ নৌ-রুটের ছোট ছোট নৌ-যান চলাচল স্বাভাবিক থাকলেও মালবাহি কার্গে, কন্টেইনার ও বড় আকৃতির ভারি নৌ-যান চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে৷ কোন রকম পটুয়াখালী-ঢাকা রুটের ৪/৫টি ডাবল ডেকার লঞ্চ চলাচলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে নৌ-যান চলাচল৷ এ ভাবে চলতে থাকলে ভবিষ্যতে যে কোন সময়ে এ নৌ-রুট দুটি বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে৷ নাব্যতা সংকটের কারনে নৌ-রুটের পাশাপাশি সড়ক যোগাযোগও হুমকির মুখে রয়েছে৷ বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী ফেরীঘাটের পায়রা নদীতে বিশাল চর জেগে ওঠায় ফেরীপারাপার মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে৷ জোয়ারের সময় ফেরী পন্টুনে ভিড়তে পারলেও ভাটার সময় দুর্ভোগের অন্ত থাকে না৷ খালি ফেরী কোনক্রমে পন্টুণে ভিড়ানো সম্ভব হলেও ৩/৪ টি বাস-মিনিবাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন ওঠানো হলেই ফেরী চরে ঠেকে যায়৷ যানবাহন বোঝাই ফেরী একবার আটকে গেলে তা পার হতে ২/৩ ঘন্টাও লেগে যায়৷ অনেক সময় জোয়ারের অপেক্ষায় বসে থাকতে হয়ে৷ এতে দূর-পাল্লার পরিবহন যাত্রীদের সব চেয়ে বেশী দুর্ভোগের শিকার হতে হয়৷ এছাড়া মুমুষর্ূ রুগী পরিবহনের ্এ্যাম্বুলেন্ট আটকে গেলে ভোগান্তির শেষ থাকে না৷ ভয়াবহ নাব্যতা সংকটের কারনে দক্ষিনাঞ্চলের এ দু'টি রুটের যানবাহন চলাচলে চরম দুর্ভোগ বৃদ্ধি পেয়ে চলছে৷ জরুরী ভিত্তিতে ড্রেজিং করা না হলে এ দুর্ভোগের হাত থেকে রক্ষার উপায় নেই৷ এলাকাবাসী জানায়, পায়রা ও লোহালিয়া নদীর নাব্যতা সংকটের কারনে দক্ষিনাঞ্চলের যানবাহন চলাচল মারাত্মক ভাবে বিঘি্নত হবে৷ এ ব্যাপারে পটুয়াখালী নৌবন্দর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, পায়রা ও লোহালিয়া নদীর নাব্যতা ফেরাতে উধর্্বতন কতর্ৃপক্ষকে অবহিত করা হয়েছে৷ বিষয়টি নৌ-মন্ত্রণালয় ও সরকারের সিদ্ধান্তের ব্যাপার৷ তবে দক্ষিনাঞ্চলের নৌ-যান চলাচল ও নদীর গতিপথ স্বাভাবিক রাখতে শীঘ্রই ড্রেজিং আবশ্যক৷
#

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।