Tue05212013

Last update08:29:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

লেবুখালী ফেরীঘাটের পাইলিংয়ে ফের ভাংগন-বরিশাল-কুয়াকাটা সড়ক যোগাযোগ ভেঙ্গে পড়ার আশংকা

বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১২

এম আমির হোসাইন,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট রক্ষায় পাউবো'র দেয়া ব্লক পাইলিংয়ে ফের ভাংগন দেখা দিয়েছে৷ অব্যহত ভাংগনে ফেরীঘাট সংলগ্ন পাইলিংয়ের অধিকাংশ এলাকা পায়রা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে৷ নদী ভাংগনে চরম হুমকিতে রয়েছে ফেরীঘাটের গ্যাংওয়েসহ আশ-পাশের বিশাল এলাকা৷ পানি উন্নয়ন বোর্ডের ঘাটরক্ষায় দেয়া কোটি কোটি টাকার পাইলিংও ঠেকাতে পারছে না ভাংগন৷ ফলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার সড়ক যোগাযোগ বিসৃন্ন হওয়ার আশংঙ্খা দেখা দিয়েছে৷সরেজমিন দেখা গেছে, উপজেলার লেবুখালী ফেরীঘাটের উভয় দিকের অন্তত: ৬০-৭০ ফুট এলাকা জুড়ে ব্লক পাইলিং ভেঙ্গে পায়রা নদীর গর্ভে বিলিন হয়ে গেছে৷ প্রতিদিনই ভাংগনে পাইলিংয়ের ব্লকগুলে আস্তে আস্তে খসে পড়ছে৷ দুদিকে ভাংগনের তীব্রতা বৃদ্ধি বেড়ে যাওয়ায় ফেরীর গাংওয়ে মারাত্মক ঝুঁকির মুখে কোন রকম টিকে আছে৷ অপর দিকে ফেরী ঘাটের পশ্চিমে পাইলিংয়ের শেষ প্রান্ত থেকে পাইলিংয়ের ব্লকগুলো অব্যাহত গতিতে ভেঙ্গে চলায় আকার ছোট হয়ে আসছে৷ পায়রা নদীর স্রোতের তোড়ে প্রতিনিয়ত ভেঙ্গে যাওয়ায় লেবুখালী ফেরীঘাট রক্ষার পাইলিং এখন চরম অস্তিত্বের সংকটে পড়েছে৷ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়ক যোগাযোগ ব্যবস্থা৷ লেবুখালী ফেরীঘাটের দক্ষিণ তীরের গ্যাংওয়ে ঠেকানো পাইলিং দেবে ও ভেঙ্গে পন্টুণ বিচ্ছিন্ন হয়ে ফেরী পারাপার বন্ধ হয়ে পরার আশংকা দেখা দিয়েছে৷ ত্বড়িত্‍ ব্যবস্থা গ্রহন করা না হলে কিছু দিনের মধ্যেই মধ্যবর্তি পাইলিং ভেঙ্গে গাংওয়ে-ফেরীর পন্টুণ বিচ্ছিন্ন হয়ে ফেরী পারাপার হন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা৷ ফেরীঘাটের ব্যবসায়ী আবদুস্ সত্তার হাওলাদার জানান, গত কয়েক দিনের ব্যবধানে লেবুখালী ফেরীঘাটের গ্যাংওয়ের পূর্ব পাশ্বর্ে অন্তত: ৬০ফুটেরও বেশী পাইলিং ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে৷ ঘাটের পশ্চিম দিকের শেষ প্রান্তে ভাংগনের তীব্রতা আরও বেশী৷ ক্রমাগত ভাংতে ভাংতে পাইলিং এক সময নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এমন আশংকায় লেবুখালীর বাসিন্দারা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে৷ লেবুখালী ফেরীঘাটের বাসিন্দা ও দুমকি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সহিদুল ইসলাম হাওলাদার এ প্রসঙ্গে বলেন, পানি উন্নয়ন বোর্ডের পাইলিং ক্রমাগত ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেলেও কতর্ৃপক্ষের ভ্রুক্ষেপ নেই৷ প্রথমত: কিছু রিজার্ভ ব্লক ফেলে ভাংগন ঠেকানোর চেষ্টা করা হলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি৷ প্রথম দিকে ভাংগনের গতি কিছুটা থেমে থাকলেও এখন আবার ভাংগণের তীব্রতা বেড়ে গেছে৷ তিনি আরও বলেন, সময়োপযুগী পদক্ষেপ নেয়া না হলে ফেরীঘাটের বিশাল এলাকা ভেঙ্গে পায়রা নদীতে বিলিন হয়ে যাওয়ার আশংকায় এলাকাবাসীরা উদ্বিগ্ন রয়েছে৷ পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী অমূল্য রায় বলেন, লেবুখালী ফেরীঘাটের পাইলিং ধ্বস ও ভাংগনের ভয়াবহতা রোধে আপাতত: কিছু রিজার্ভ ব্লক ফেলে ভাঙ্গন ঠেকানোর পদক্ষেপ নেয়া হয়েছে৷ স্থায়ী ব্যবস্থা গ্রহনের কার্যকর ব্যবস্থা প্রক্রিয়াধীণ আছে৷ শীঘ্রই সরেজমিনে কাজ শুরু করা হবে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।